ঢাকা ০৮:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট সংযোগ বন্ধ রিজেন্টের সেই সাহেদ ফের গ্রেপ্তার সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন

শান্তি ও ইনসাফ প্রতিষ্ঠার জন্য জুলুম করা যাবে না: সারজিস আলম

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:৫০:৪৪ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
  • / 735

ছবি: খবরের কথা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও পঞ্চগড়-১ আসনে ১১ দলীয় জোটের ‘শাপলা কলি’ প্রতীকের প্রার্থী সারজিস আলম বলেছেন, শান্তিতে থাকার জন্য এবং ইনসাফ প্রতিষ্ঠার জন্য জুলুম করা যাবে না।

বুধবার (৪ ফেব্রুয়ারি) প্রচারণার ১৬তম দিনে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বিভিন্ন গ্রামে নির্বাচনী কার্যক্রম চালানোর সময় তিনি এ কথা বলেন।

আরও পড়ুন  সিরিয়ার ওপর সকল নিষেধাজ্ঞা প্রত্যাহার করলেন ট্রাম্প প্রশাসন

ভোটারদের উদ্দেশে সারজিস আলম বলেন, ‘গত দেড় বছরে একটা দলের কিছু নেতাকর্মী শান্তি ও ইনসাফের বিরুদ্ধে গিয়ে অপকর্মগুলো করেছে। আমরা জুলাই অভ্যুত্থানে লড়াই করা সংগ্রামী জনতা। আমরা কি এরকম দু-চারজন চাঁদাবাজকে ভয় পাব? ভয় পাবার কোনো সময় নেই।’

তিনি আরও বলেন, ‘যে নেতারা গত দেড় বছরে মানুষের সাথে জুলুম ও মামলা-বাণিজ্য করেছে, তারা আমাদের নেতা হতে পারে না। যারা ক্ষমতায় না আসতেই মানুষের ওপর জুলুম করে যাচ্ছে, তারা ক্ষমতায় আসলে মানুষকে মানুষ মনে করবে না।’ আগামীতে এ সকল মানুষকে বয়কট করার আহ্বান জানান তিনি।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণে আর মাত্র ছয় দিন বাকি। এ সময়ের মধ্যে নির্বাচনী প্রচারণা জোরদার করেছেন পঞ্চগড়-১ (সদর, তেঁতুলিয়া ও আটোয়ারী) এবং পঞ্চগড়-২ (বোদা ও দেবীগঞ্জ) আসনের বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। বিএনপি, জামায়াত ও এনসিপিসহ একাধিক দলের প্রার্থীরা নির্বাচনী মাঠ চষে বেড়িয়ে তৃণমূলে ভোটারদের সঙ্গে মতবিনিময় করছেন। প্রচারণাকালে তারা ভোটারদের কাছে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের কথা শুনছেন।

এদিকে একই আসনে বিএনপির ধানের শীষের প্রার্থী ও দলটির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমিরও বিরামহীন প্রচারণা চালিয়ে যাচ্ছেন। দলীয় নেতাকর্মীদের নিয়ে তিনি প্রত্যন্ত গ্রামের মানুষের কথা শুনছেন এবং গণসংযোগ, উঠান বৈঠক ও বিভিন্ন পথসভায় অংশ নিচ্ছেন।

ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির নতুন বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষে ভোট দিয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

শান্তি ও ইনসাফ প্রতিষ্ঠার জন্য জুলুম করা যাবে না: সারজিস আলম

আপডেট সময় ০৬:৫০:৪৪ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও পঞ্চগড়-১ আসনে ১১ দলীয় জোটের ‘শাপলা কলি’ প্রতীকের প্রার্থী সারজিস আলম বলেছেন, শান্তিতে থাকার জন্য এবং ইনসাফ প্রতিষ্ঠার জন্য জুলুম করা যাবে না।

বুধবার (৪ ফেব্রুয়ারি) প্রচারণার ১৬তম দিনে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বিভিন্ন গ্রামে নির্বাচনী কার্যক্রম চালানোর সময় তিনি এ কথা বলেন।

আরও পড়ুন  ব্রিকস সম্মেলনে শান্তি ও নিরাপত্তায় সন্ত্রাসবাদের বিরুদ্ধে পাকিস্তানকে মোদির কড়া বার্তা