ঢাকা ১১:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
দেশে হামের ভয়াবহ প্রাদুর্ভাব: ২৬ দিনে প্রাণ হারাল ১৬৬ শিশু ডিজিটাল নিরাপত্তা আইন সংস্কারের উদ্যোগ নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী সাউথ এশিয়ান ইয়ুথ টেবিল টেনিসে বাংলাদেশের স্বর্ণজয় সংসদ থেকে বিরোধী দলের আবারও ওয়াকআউট: ‘গণবিরোধী’ বিল পাসের অভিযোগ প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে বড় নিয়োগ, আবেদন শেষ ১০ এপ্রিল পুলিশে ২৭০৩ কনস্টেবল নিয়োগ: জেলাভিত্তিক তালিকা প্রকাশ ইরানে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় নিহত ৩ হাজারের বেশি পাম্পে তেল নেওয়া নিয়ে দ্বন্দ্ব, ছুরিকাঘাতে আহত ৩ সেনা কর্মকর্তা ও ডিজিএফআই পরিচয়ে প্রতারণা: দেশবাসীকে সেনাবাহিনীর সতর্কবার্তা হরমুজ প্রণালিতে ইরানের নতুন রুট ঘোষণা; অমান্য করলেই ধ্বংসের হুঁশিয়ারি

প্রিসাইডিং অফিসার যাতে ভোটের রেজাল্ট ছাড়া বের হতে না পারে: মির্জা আব্বাস

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:৫৫:৪১ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
  • / 563

ছবি: খবরের কথা

ঢাকা-৮ আসনের বিএনপি প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ভোটার এবং পোলিং এজেন্টদের প্রতি কড়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, নির্বাচনের দিন কেন্দ্র পাহারা দিতে হবে। তিনি সাফ জানিয়ে দেন, প্রিসাইডিং অফিসারের স্বাক্ষরিত রেজাল্ট শিট হাতে না পাওয়া পর্যন্ত কোনো পোলিং এজেন্ট বা সংশ্লিষ্ট কর্মকর্তা যেন কেন্দ্র ত্যাগ না করেন।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাজধানীর গুলিস্তানের হল মার্কেটের ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মির্জা আব্বাস নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, “যদি বলা হয় ভোট অন্য অফিসে গিয়ে গণনা করা হবে, তবে তা কোনোভাবেই মেনে নেবেন না। ভয় পাওয়ার কারণ নেই, জনগণ আমাদের সঙ্গে আছে।” নব্য প্রার্থীদের কথাবার্তায় ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ বা ভোট জালিয়াতির আভাস পাচ্ছেন উল্লেখ করে তিনি ভোটারদের সচেতন থাকার আহ্বান জানান।

আরও পড়ুন  তিস্তার পানির ন্যায্য হিস্যার দাবিতে উত্তাল উত্তরাঞ্চল

নিজের বিরুদ্ধে চলা অপপ্রচারের সমালোচনা করে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, “অনেকেই আমাকে গালিগালাজ করে বা অসভ্য ভাষায় কথা বলে নিজেকে জাহির করতে চাইছেন। কিন্তু মনে রাখবেন, স্বর্ণের খনি থেকে কখনো ছাই বের হয় না।” তিনি আরও বলেন, যারা কুৎসা রটাচ্ছেন তাদের মনে রাখা উচিত সব কথার রেকর্ড থাকবে, যা ভবিষ্যতে তাদের সন্তানদের সামনে লজ্জিত করতে পারে।

বক্তব্য চলাকালীন মির্জা আব্বাস জামায়াতে ইসলামীর একটি অংশের কঠোর সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, “জামায়াতের একটি জুনিয়র গ্রুপ বিএনপি সম্পর্কে নোংরা কথা বলছে। এমনকি তাদের সর্বোচ্চ পর্যায়ের নেতারা কর্মজীবী নারীদের নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন, যা অত্যন্ত দুর্ভাগ্যজনক।”

নিজের সততা ও সাহসের ওপর আস্থা রেখে তিনি বিরোধীদের চ্যালেঞ্জ জানিয়ে বলেন, “আমি চুরি করে বড় হইনি, গায়ে খেটে বড় হয়েছি। যদি কারও বুকের পাটা থাকে, তবে বায়তুল মোকাররমের সামনে আমার নামে শালিস বসান। আমার কোনো ভয় নেই।” তিনি স্পষ্ট করেন যে, চাঁদাবাজ, সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে তার অবস্থান সবসময় অটুট থাকবে।

নিউজটি শেয়ার করুন

প্রিসাইডিং অফিসার যাতে ভোটের রেজাল্ট ছাড়া বের হতে না পারে: মির্জা আব্বাস

আপডেট সময় ০২:৫৫:৪১ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬

ঢাকা-৮ আসনের বিএনপি প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ভোটার এবং পোলিং এজেন্টদের প্রতি কড়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, নির্বাচনের দিন কেন্দ্র পাহারা দিতে হবে। তিনি সাফ জানিয়ে দেন, প্রিসাইডিং অফিসারের স্বাক্ষরিত রেজাল্ট শিট হাতে না পাওয়া পর্যন্ত কোনো পোলিং এজেন্ট বা সংশ্লিষ্ট কর্মকর্তা যেন কেন্দ্র ত্যাগ না করেন।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাজধানীর গুলিস্তানের হল মার্কেটের ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মির্জা আব্বাস নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, “যদি বলা হয় ভোট অন্য অফিসে গিয়ে গণনা করা হবে, তবে তা কোনোভাবেই মেনে নেবেন না। ভয় পাওয়ার কারণ নেই, জনগণ আমাদের সঙ্গে আছে।” নব্য প্রার্থীদের কথাবার্তায় ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ বা ভোট জালিয়াতির আভাস পাচ্ছেন উল্লেখ করে তিনি ভোটারদের সচেতন থাকার আহ্বান জানান।

আরও পড়ুন  জাতিসংঘ মহাসচিবের সঙ্গে আজ বৈঠকে বসছে বিএনপি