ঢাকা ১২:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জামায়াত মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির চেষ্টা করছে: সালাহউদ্দিন আহমদ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:১৫:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
  • / 124

ছবি সংগৃহীত

যারা বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছে তারা স্বাধীনতার ইতিহাসকে স্বাভাবিকভাবে বিকৃত করবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন, ‘আগামীতে হয়ত আমাদের শুনতে হবে জামায়াতে ইসলামী এই দেশে মুক্তিযুদ্ধ করেছে। বাংলাদেশে জামায়াতে ইসলামী নতুন করে মুক্তিযুদ্ধের ইতিহাস বলা শুরু করেছে।’

আরও পড়ুন  পাকিস্তান হাইকমিশনারের সাথে আমীরে জামায়াতের সৌজন্য সাক্ষাৎ

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে কক্সবাজারের চকরিয়ার মাতামুহুরী সাংগঠনিক উপজেলা কোনাখালী ইউনিয়নের জংগলকাটা নির্বাচনি পথসভায় এসব কথা বলেন।

গতকাল জামায়াতের আমির দাবি করেছেন, জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেননি; বরং কর্ণেল অলি দিয়েছেন- এ প্রসঙ্গে সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘তারা যে রকম প্রলাপ বকা শুরু করেছে তা অস্বাভাবিক ব্যাপার। এ দেশের মানুষ জানে, তারা নিজেদের নবরূপে মুক্তিযোদ্ধা হিসেবে প্রতিষ্ঠা করতে চায়। এটা প্রতারণা ও ধোঁকাবাজি। তারা একজন মুক্তিযোদ্ধাকে ভাড়া করে নিজেদের দলে দেখাচ্ছে এবং সাইনবোর্ডের মাধ্যমে বলছে তাদের একজন মুক্তিযোদ্ধা আছে। মুক্তিযোদ্ধারা অবশ্যই এটা মেনে নেবে না এবং প্রতিবাদ করবে।’

তিনি আরও বলেন, এদেশের সকল জনগণ যারা দেশপ্রেমিক এবং স্বাধীনতার পক্ষের, তারা এই ধরণের বিকৃতির বিরুদ্ধে প্রতিবাদ জানাবে। বিএনপির পক্ষ থেকে আমরা তাদেরকে ধিক্কার জানাই ও যথাযথ ভাষায় নিন্দা জানাই।”

বিএনপির এই নেতা আরও বলেন, গত কয়েকদিন আগে তারা এই দেশের নারী সমাজকে চরমভাবে অপমান করেছে। কর্মজীবী নারীদের পতিতাদের সঙ্গে তুলনা করেছে। তারা নারীদের কর্মঘণ্টা কমিয়ে দেওয়ার প্রস্তাব দিয়েছে। বাস্তবে এই প্রস্তাব নারীদের কল্যাণ নয়- এটি নারীদের কর্মসংস্থান ধ্বংস করার একটি মহাপরিকল্পনা।

এ সময় উপস্থিত ছিলেন- কক্সবাজার জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জামিল ইব্রাহিম চৌধুরী, দপ্তর সম্পাদক ইউসুফ বদরী, হেফাজুতুর রহমান চৌধুরী টিপু, শোয়ইবুল ইসলাম সবুজসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

নিউজটি শেয়ার করুন

জামায়াত মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির চেষ্টা করছে: সালাহউদ্দিন আহমদ

আপডেট সময় ০৫:১৫:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬

যারা বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছে তারা স্বাধীনতার ইতিহাসকে স্বাভাবিকভাবে বিকৃত করবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন, ‘আগামীতে হয়ত আমাদের শুনতে হবে জামায়াতে ইসলামী এই দেশে মুক্তিযুদ্ধ করেছে। বাংলাদেশে জামায়াতে ইসলামী নতুন করে মুক্তিযুদ্ধের ইতিহাস বলা শুরু করেছে।’

আরও পড়ুন  জামায়াত-শিবিরের হামলার শিকার বিএনপির নারী কর্মীরা: রিজভী