ঢাকা ১০:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী

ফারাক্কার বিপরীতে পদ্মা ব্যারাজ নির্মাণের প্রতিশ্রুতি তারেক রহমানের

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:২৯:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬
  • / 1627

ছবি সংগৃহীত

ভারতের ফারাক্কা ব্যারাজের বিপরীতে পদ্মা নদীতে পাল্টা ব্যারাজ নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আজ বৃহস্পতিবার রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত বিএনপির নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই গুরুত্বপূর্ণ ঘোষণা দেন।

দলের প্রধান হিসেবে এটিই তারেক রহমানের প্রথম রাজশাহী সফর। এর আগে ২০০৪ সালে তিনি এই বিভাগীয় শহরে এসেছিলেন। আজ দুপুর সাড়ে ১২টায় তারেক রহমান রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে অবতরণ করেন। বিমানবন্দর থেকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাকে আমচত্বর, সিটিহাট ও লক্ষ্মীপুর হয়ে শাহ মখদুম (রহ.)-এর মাজারে নিয়ে যাওয়া হয়। মাজার জিয়ারত শেষে দুপুর ১টা ৫৫ মিনিটে তিনি জনসভাস্থলে প্রবেশ করলে নেতা-কর্মীদের মুহুর্মুহু স্লোগানে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

আরও পড়ুন  নারীদের উন্নয়নে একসাথে কাজ করার আহ্বান তারেক রহমানের

জনসভায় তারেক রহমান উল্লেখ করেন যে, উজানে ফারাক্কা ব্যারাজের কারণে পদ্মা নদী যে সংকটের মুখে পড়েছে, তার স্থায়ী সমাধান প্রয়োজন। তিনি প্রতিশ্রুতি দেন যে, বিএনপি ক্ষমতায় গেলে ফারাক্কার বিপরীতে প্রয়োজনীয় অবকাঠামো ও ‘পদ্মা ব্যারাজ’ নির্মাণ করা হবে, যাতে নদী রক্ষা এবং কৃষি ও সেচ ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আনা যায়।

তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে রাজশাহী মহানগরী ও আশপাশের জেলাগুলোতে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। সকাল থেকেই রাজশাহী ছাড়াও নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে দলে দলে নেতা-কর্মীরা জনসভাস্থলে ভিড় জমান। নগরীর বিনোদপুর, তালাইমারি, সাহেববাজার ও সিঅ্যান্ডবি এলাকা ঘুরে দেখা গেছে—ব্যানার, ফেস্টুন আর প্ল্যাকার্ড হাতে মিছিলের ঢল। বাস, ট্রাক ও ব্যক্তিগত যানবাহনে করে আসা নেতা-কর্মীরা ধানের শীষের স্লোগানে পুরো এলাকা মুখরিত করে রাখেন।

নেতার সফর ঘিরে নিরাপত্তা ব্যবস্থা ছিল চোখে পড়ার মতো। দীর্ঘ বিরতির পর প্রিয় নেতাকে একনজর দেখতে আসা কর্মী-সমর্থকদের মধ্যে শৃঙ্খলা বজায় রাখতে দলের স্বেচ্ছাসেবক এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তৎপর দেখা গেছে। বিকেল নাগাদ মাদ্রাসা মাঠ ও এর চারপাশের সড়কগুলো জনসমুদ্রে পরিণত হয়।

নিউজটি শেয়ার করুন

ফারাক্কার বিপরীতে পদ্মা ব্যারাজ নির্মাণের প্রতিশ্রুতি তারেক রহমানের

আপডেট সময় ০৬:২৯:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬

ভারতের ফারাক্কা ব্যারাজের বিপরীতে পদ্মা নদীতে পাল্টা ব্যারাজ নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আজ বৃহস্পতিবার রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত বিএনপির নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই গুরুত্বপূর্ণ ঘোষণা দেন।

দলের প্রধান হিসেবে এটিই তারেক রহমানের প্রথম রাজশাহী সফর। এর আগে ২০০৪ সালে তিনি এই বিভাগীয় শহরে এসেছিলেন। আজ দুপুর সাড়ে ১২টায় তারেক রহমান রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে অবতরণ করেন। বিমানবন্দর থেকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাকে আমচত্বর, সিটিহাট ও লক্ষ্মীপুর হয়ে শাহ মখদুম (রহ.)-এর মাজারে নিয়ে যাওয়া হয়। মাজার জিয়ারত শেষে দুপুর ১টা ৫৫ মিনিটে তিনি জনসভাস্থলে প্রবেশ করলে নেতা-কর্মীদের মুহুর্মুহু স্লোগানে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

আরও পড়ুন  ড. ইউনূস ও তারেকের বৈঠক নিয়ে আশাবাদী মাসুদ কামাল: ‘দেরিতে হলেও ইতিবাচক!’