ঢাকা ০৪:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

বাংলাদেশের মানুষ গণতন্ত্রের পথে হাঁটতে শুরু করেছে : তারেক রহমান

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:৫৯:২৭ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
  • / 2178

ছবি সংগৃহীত

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন বাংলাদেশের মানুষ গণতন্ত্রের পথে হাঁটতে শুরু করেছে। তিনি বলেন, স্বৈরাচারের আমলে যে-সব মা তাদের সন্তানদের হারিয়েছেন, যে বোন তার স্বামীকে হারিয়েছেন তাদের আজ সান্ত্বনা দেওয়ার মতো কিছু নেই।

শনিবার (জানুয়ারি) রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন  রোহিঙ্গা সংকটের উৎপত্তি ও সমাধান মিয়ানমারেই: তারেক রহমান

এ সময় তারেক রহমান বলেন, ষড়যন্ত্র করে বিএনপিকে কেউ দমিয়ে রাখতে পারবে না। যারা গুম খুনের শিকার হয়েছেন রাষ্ট্র তাদের দায় এড়াতে পারে না। বিএনপি সরকারে এলে রাষ্ট্রে এসব শহীদদের নামে সড়কের নামকরণ করা হবে।
তিনি আরও বলেন, সবাইকে সজাগ থাকতে হবে, কেউ যেন ষড়যন্ত্র করতে না পারে। প্রতিটি বিচারকে প্রতিষ্ঠা করতে হলে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করতে হবে।

বিগত আন্দোলন নিপীড়নে গুম খুন পরিবারের সদস্যদের নিয়ে এ সভার আয়োজন করে আমরা বিএনপি পরিবার ও মায়ের ডাক। মতবিনিময় সভায় উপস্থিত আছেন-বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা, হুম্মাম কাদের চৌধুরী, আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমনসহ অনেকেই।

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশের মানুষ গণতন্ত্রের পথে হাঁটতে শুরু করেছে : তারেক রহমান

আপডেট সময় ০৪:৫৯:২৭ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন বাংলাদেশের মানুষ গণতন্ত্রের পথে হাঁটতে শুরু করেছে। তিনি বলেন, স্বৈরাচারের আমলে যে-সব মা তাদের সন্তানদের হারিয়েছেন, যে বোন তার স্বামীকে হারিয়েছেন তাদের আজ সান্ত্বনা দেওয়ার মতো কিছু নেই।

শনিবার (জানুয়ারি) রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন  বাংলাদেশ-পাকিস্তান সরাসরি ফ্লাইট চালুর পরিকল্পনা