ঢাকা ০৫:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
উল্টোপথে গাড়ি চালানোর অভিযোগে মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ছাত্রদলের পুস্তিকা ও ডিজিটাল প্ল্যাটফর্ম উদ্বোধন করলেন রিজভী সাংবাদিকের লেখায় যেন কারও জীবন, ক্যারিয়ার ও মানসম্মান ক্ষতিগ্রস্ত না হয়: তথ্যমন্ত্রী বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতির উন্নতি হবে দুই সপ্তাহের মধ্যে: প্রতিমন্ত্রী অমিত জন্মের ১০০ বছরে উত্তম কুমার, দুই বাংলার দর্শকের ভালোবাসায় অমর মহানায়ক বিশ্ব ইজতেমা দুই পর্বে হবে, তারিখ ঘোষণা ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়া, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত শেখ হাসিনাসহ ৩০ জনকে আত্মসমর্পণে বিজ্ঞপ্তির নির্দেশ তাবলিগ জামাতের মাওলানা এহসানুল হক আর নেই

বাংলাদেশ-পাকিস্তান সরাসরি ফ্লাইট চালুর পরিকল্পনা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:৪৯:২৫ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫
  • / 305

ছবি সংগৃহীত

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি ফ্লাইট চালুর পরিকল্পনা ঘোষণা করেছেন পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ ইকবাল হুসেইন। রোববার (২৬ জানুয়ারি) পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন এ খবর প্রকাশ করে।

হাইকমিশনার মোহাম্মদ ইকবাল হুসেইন জানিয়েছেন, দুই দেশের মধ্যকার সম্পর্ক উন্নয়নে সরাসরি বিমান পরিষেবা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই উদ্যোগ ব্যবসা-বাণিজ্য, পর্যটন এবং জনগণের মধ্যে যোগাযোগকে আরও সুদৃঢ় করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন।

আরও পড়ুন  পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় আত্মঘাতী হামলা: ৭ শিশুসহ নিহত ১২

বর্তমানে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে যোগাযোগের জন্য তৃতীয় দেশের উপর নির্ভর করতে হয়। তবে সরাসরি ফ্লাইট চালু হলে যাতায়াত সহজ হবে এবং সময় ও খরচ কমবে। বিশেষ করে ব্যবসায়িক ও সাংস্কৃতিক বিনিময়ের ক্ষেত্রেও এটি ইতিবাচক প্রভাব ফেলবে।

দুই দেশের ঐতিহাসিক সম্পর্কের প্রেক্ষাপটে এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ বলে অভিহিত করেছেন বিশেষজ্ঞরা। তবে এই পরিকল্পনা কার্যকরে বিভিন্ন নীতিগত ও কারিগরি বিষয়ের সমাধান প্রয়োজন।

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশ-পাকিস্তান সরাসরি ফ্লাইট চালুর পরিকল্পনা

আপডেট সময় ০২:৪৯:২৫ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি ফ্লাইট চালুর পরিকল্পনা ঘোষণা করেছেন পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ ইকবাল হুসেইন। রোববার (২৬ জানুয়ারি) পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন এ খবর প্রকাশ করে।

হাইকমিশনার মোহাম্মদ ইকবাল হুসেইন জানিয়েছেন, দুই দেশের মধ্যকার সম্পর্ক উন্নয়নে সরাসরি বিমান পরিষেবা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই উদ্যোগ ব্যবসা-বাণিজ্য, পর্যটন এবং জনগণের মধ্যে যোগাযোগকে আরও সুদৃঢ় করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন।

আরও পড়ুন  বাংলাদেশে এখনো ন্যায়ের উপর ভিত্তি করে সমাজ গড়ে তোলা সম্ভব হয়নি: প্রধান উপদেষ্টা