ঢাকা ০৫:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সেন্ট লুসিয়া প্রকৃতি, পাহাড় আর সমুদ্রের মোহনীয় দ্বীপ গৌরনদীতে ব্রিজের রেলিং ভেঙে খাদে পড়ল ট্রাক ফতুল্লায় ঝুট ব্যবসা নিয়ে যুবদলের দুই পক্ষের সংঘর্ষ: শিশুসহ গুলিবিদ্ধ ৩ হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড শহীদ আবু সাঈদ হত্যা মামলা: সাবেক দুই পুলিশ সদস্যের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন উত্তরাধিকার সূত্রে সন্তানের শরীর ও মনে মায়ের জিনের প্রভাব কতটুকু ইসরায়েলি ড্রোন হামলায় আল জাজিরার সাংবাদিক মোহাম্মদ উইশাহ নিহত আবু সাঈদ হত্যা মামলার রায় আজ: ট্রাইব্যুনালে হাজির ৬ আসামি ছাত্র আন্দোলনের পরিচিত মুখ রাফিয়া সুলতানা রাফির অকাল প্রয়াণ চুক্তি লঙ্ঘনের অভিযোগে ফের হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

ইংরেজি নববর্ষের বাণী প্রত্যাহার, শোকানুষ্ঠানে আয়োজকদের প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:৪৫:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬
  • / 385

ছবি: সংগৃহীত

ইংরেজি নববর্ষ উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামে পাঠানো শুভেচ্ছা বার্তা প্রত্যাহার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

বুধবার মধ্যরাতে গণমাধ্যমে পাঠানো এক ইমেইলে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, ৩১ ডিসেম্বর সন্ধ্যার পর অনিচ্ছাকৃত ভুলবশত নববর্ষের শুভেচ্ছা বার্তাগুলো গণমাধ্যমে পাঠানো হয়। এ অনিচ্ছাকৃত ত্রুটির জন্য বিএনপি দুঃখ প্রকাশ করছে।

আরও পড়ুন  বিএনপি মহাসচিবের নেতৃত্বে চীন সফরে যাচ্ছে উচ্চপর্যায়ের প্রতিনিধিদল

একই সঙ্গে সংশ্লিষ্ট সংবাদমাধ্যমগুলোকে বার্তাগুলো প্রত্যাহার করে সেগুলো প্রচার ও প্রকাশ না করার জন্য অনুরোধ জানানো হয়।

এদিকে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফনকে ঘিরে সার্বিক দায়িত্ব পালনে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তারেক রহমান।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি বলেন, গভীর শোকের মধ্যেও তার মায়ের শেষ বিদায় রাষ্ট্রীয় মর্যাদা ও জনগণের সম্মানের সঙ্গে সম্পন্ন হয়েছে, যা সম্ভব হয়েছে দায়িত্বপ্রাপ্ত সকলের পেশাদারিত্ব, শৃঙ্খলা ও মানবিক আচরণের কারণে।
তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর কর্মকর্তা ও সদস্যদের ধন্যবাদ জানিয়ে বলেন, শোকাবহ পরিবেশেও তাঁরা শৃঙ্খলা বজায় রেখে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন এবং লাখো মানুষকে নিরাপদে জানাজায় অংশগ্রহণের সুযোগ করে দিয়েছেন।

তিনি পুলিশ, বিজিবি, আনসার ও ভিডিপি, র‍্যাব, এপিবিএনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নারী-পুরুষ সদস্যদের প্রতিও কৃতজ্ঞতা জানান। তাঁর ভাষায়, তাঁদের ধৈর্য ও দায়িত্ববোধের কারণে বিপুল জনসমাগম শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।
এ ছাড়া ডিজিএফআই, এনএসআই ও স্পেশাল ব্রাঞ্চের সদস্যদের অবদান স্মরণ করে তারেক রহমান বলেন, তাঁদের নীরব কিন্তু কার্যকর দায়িত্ব পালনের ফলে সার্বিক নিরাপত্তা নিশ্চিত হয়েছে।

তিনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, সশস্ত্র বাহিনী বিভাগ, এসএসএফ, বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টা ও কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের প্রতিও ধন্যবাদ জানান। বিদেশি উচ্চপর্যায়ের প্রতিনিধিদের উপস্থিতিকে তিনি আন্তর্জাতিক পরিসরে খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধার প্রতিফলন হিসেবে উল্লেখ করেন।

গণমাধ্যমকর্মীদের ভূয়সী প্রশংসা করে তারেক রহমান বলেন, প্রতিকূল পরিস্থিতিতেও দেশ-বিদেশের সাংবাদিকরা নিষ্ঠার সঙ্গে জানাজা ও দাফনের খবর বিশ্ববাসীর কাছে পৌঁছে দিয়েছেন।

সবশেষে তিনি প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও অন্তর্বর্তী সরকারের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, জাতীয় শোকের এই সময়ে তাঁদের সহমর্মিতা ও উপস্থিতি পরিবারকে গভীরভাবে সাহস জুগিয়েছে।

নিউজটি শেয়ার করুন

ইংরেজি নববর্ষের বাণী প্রত্যাহার, শোকানুষ্ঠানে আয়োজকদের প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা

আপডেট সময় ০৬:৪৫:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬

ইংরেজি নববর্ষ উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামে পাঠানো শুভেচ্ছা বার্তা প্রত্যাহার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

বুধবার মধ্যরাতে গণমাধ্যমে পাঠানো এক ইমেইলে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, ৩১ ডিসেম্বর সন্ধ্যার পর অনিচ্ছাকৃত ভুলবশত নববর্ষের শুভেচ্ছা বার্তাগুলো গণমাধ্যমে পাঠানো হয়। এ অনিচ্ছাকৃত ত্রুটির জন্য বিএনপি দুঃখ প্রকাশ করছে।

আরও পড়ুন  টেকনাফে বিএনপি’র নির্বাচনী প্রচারণায় এলোপাতাড়ি গুলিতে শিশুসহ পাঁচজন গুলিবিদ্ধ