ঢাকা ০৮:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
সরকারি হাসপাতাল দালালমুক্ত করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর নরসিংদীতে ছুরিকাঘাতে পিতাকে হত্যা, অভিযুক্ত ছেলে পলাতক নিখোঁজের চার দিন পর খালে বৃদ্ধার মরদেহ মাদক মামলার বিচার দ্রুত করতে ২২ ট্রাইব্যুনাল গঠন আমাদের বোমায় নারী-শিশু নিহত হচ্ছে, ট্রাম্পের সমালোচনায় মার্কিন কংগ্রেস সদস্য জনস্বার্থের প্রকল্পে নতুন অর্থের উৎস খুঁজছে সরকার: অর্থমন্ত্রী গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন, রাজপথে হুমকি নয়: রিজভী ‘যৌনাঙ্গ চুরি’র গুজবে আফ্রিকায় ৮০ জনের বেশি নিহত সাংবাদিকদের স্বাধীনতা নিশ্চিত করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী ধর্মঘট প্রত্যাহার ভারতীয়দের, শনিবার থেকে হিলি বন্দরে বাণিজ্য শুরু

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী আজ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৫৫:৫২ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫
  • / 519

আজ ১৯ জানুয়ারি, বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের (বীর উত্তম) ৮৯তম জন্মবার্ষিকী। ১৯৩৬ সালে বগুড়ার গাবতলীর বাগবাড়িতে জন্মগ্রহণ করেন তিনি। জিয়াউর রহমানের ডাক নাম ছিল কমল, তিনি ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেন।

জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপি দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে। প্রথম প্রহরে ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দল কমলাপুর রেলওয়ে স্টেশনে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করে। সকাল সাড়ে ৯টায় শেরে বাংলা নগরে শহিদ জিয়ার কবরে দোয়া ও ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন দলের শীর্ষ নেতারা।

আরও পড়ুন  ব্যক্তিগত নিরাপত্তায় গানম্যান পেলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

বিকেল ৪টায় জিয়াউর রহমানের জন্মস্থান বাগবাড়িতে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

এ ছাড়া ২০ জানুয়ারি মৌলভীবাজারের সদর থানার ৬নং একাটুনা ইউনিয়নে শীতবস্ত্র বিতরণ করা হবে। একইসঙ্গে কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ে আলোচনা সভা, দোয়া মাহফিল, এবং শীতবস্ত্র ও খাদ্য বিতরণের কর্মসূচি পালিত হবে।

নিউজটি শেয়ার করুন

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী আজ

আপডেট সময় ১০:৫৫:৫২ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫