ঢাকা ০৫:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন, রাজপথে হুমকি নয়: রিজভী ‘যৌনাঙ্গ চুরি’র গুজবে আফ্রিকায় ৮০ জনের বেশি নিহত সাংবাদিকদের স্বাধীনতা নিশ্চিত করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী ধর্মঘট প্রত্যাহার ভারতীয়দের, শনিবার থেকে হিলি বন্দরে বাণিজ্য শুরু জেন-জিদের পর এবার শিক্ষা সংস্কারের দাবিতে ভারতে জেন-আলফার বিক্ষোভ এক্সপ্রেসওয়ে থেকে স্কচটেপ মোড়ানো মরদেহ উদ্ধার প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধানক্ষেতে শত বছর পর যুক্তরাষ্ট্রের মুদ্রায় জীবিত প্রেসিডেন্টের ট্রাম্পের প্রতিকৃতি আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান ও সেঞ্চুরির রেকর্ড স্মৃতি মন্ধানার কিংবদন্তি গাজী মাজহারুলের প্রয়াণ দিবস আজ

চীনের সঙ্গে বিএনপির ‘অভূতপূর্ব সম্পর্ক’ গড়ে উঠতে যাচ্ছে : মির্জা ফখরুল

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৮:৪৪:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫
  • / 578

ছবি সংগৃহীত

চীনের সঙ্গে বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল বিএনপির ‘অভূতপূর্ব সম্পর্ক’ গড়ে উঠতে যাচ্ছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

চীন সফরের দ্বিতীয় দিন মঙ্গলবার (২৪ জুন) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপমন্ত্রী সান ওয়েইডং এবং চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ জিয়ানচাওয়ের সঙ্গে বৈঠক করেন বিএনপির প্রতিনিধিদল। বৈঠকে নেতৃত্ব দেন মহাসচিব মির্জা ফখরুল।

আরও পড়ুন  কোন কিছুতেই নিয়ন্ত্রন নেই,চাঁদার পরিমান বেড়েছে, পুলিশেও কোনো পরিবর্তন হয়নি : মির্জা ফখরুল

বৈঠক শেষে সাংবাদিকদের তিনি জানান, “বিএনপির সঙ্গে চীনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দীর্ঘদিনের। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের সঙ্গে চীনের কূটনৈতিক সম্পর্কের সূচনা করেছিলেন। সেই সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে আমরা চীন সফরে এসেছি এবং চীনের কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে খুবই আন্তরিক সাড়া পেয়েছি।”

মির্জা ফখরুল আরও বলেন, “আমি স্পষ্ট করে বলতে চাই, চীনের সঙ্গে বিএনপির একটি অভূতপূর্ব সম্পর্ক গড়ে উঠতে যাচ্ছে। এ সম্পর্ক শুধু রাজনৈতিক নয়, বরং উন্নয়ন ও পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রেও নতুন মাত্রা যুক্ত করবে।”

চীনা পক্ষের পক্ষ থেকে বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় গুরুত্ব দেওয়ার কথা জানিয়ে ফখরুল বলেন, “তারা বলেছেন, বাংলাদেশের উন্নয়নে চীন গুরুত্ব দেবে। তবে সেই উন্নয়নের সবচেয়ে বড় অংশীদার যেন হয় দেশের জনগণ এমনটাই তাদের প্রত্যাশা।”

চীন সফরে বিএনপি মহাসচিবের সঙ্গে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিহউল্লাহ, অধ্যাপক সুকোমল বড়ুয়া, জহির উদ্দিন স্বপন, মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসেন আলমগীর পাভেল এবং চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আবদুস সাত্তার।

সফরের অংশ হিসেবে বিএনপির প্রতিনিধি দল ঐতিহাসিক গ্রেট ওয়াল এবং ‘মিউজিয়াম অব কমিউনিস্ট পার্টি’ পরিদর্শন করেন। পরে সন্ধ্যায় চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের আয়োজনে এক সংবর্ধনায় অংশ নেন মহাসচিবসহ প্রতিনিধিদলের সদস্যরা।

চীন সফরের মাধ্যমে বিএনপি ও চীনের মধ্যে সম্পর্ক নতুন মাত্রা পাবে বলেই বিশ্বাস করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

নিউজটি শেয়ার করুন

চীনের সঙ্গে বিএনপির ‘অভূতপূর্ব সম্পর্ক’ গড়ে উঠতে যাচ্ছে : মির্জা ফখরুল

আপডেট সময় ০৮:৪৪:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫

চীনের সঙ্গে বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল বিএনপির ‘অভূতপূর্ব সম্পর্ক’ গড়ে উঠতে যাচ্ছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

চীন সফরের দ্বিতীয় দিন মঙ্গলবার (২৪ জুন) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপমন্ত্রী সান ওয়েইডং এবং চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ জিয়ানচাওয়ের সঙ্গে বৈঠক করেন বিএনপির প্রতিনিধিদল। বৈঠকে নেতৃত্ব দেন মহাসচিব মির্জা ফখরুল।

আরও পড়ুন  ড. ইউনূসের চীন যাত্রায় আসতে পারে বড় ঘোষণা, সফরে চুক্তি নয়, হবে এমওইউ