ঢাকা ০৮:০৬ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
সরকারি হাসপাতাল দালালমুক্ত করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর নরসিংদীতে ছুরিকাঘাতে পিতাকে হত্যা, অভিযুক্ত ছেলে পলাতক নিখোঁজের চার দিন পর খালে বৃদ্ধার মরদেহ মাদক মামলার বিচার দ্রুত করতে ২২ ট্রাইব্যুনাল গঠন আমাদের বোমায় নারী-শিশু নিহত হচ্ছে, ট্রাম্পের সমালোচনায় মার্কিন কংগ্রেস সদস্য জনস্বার্থের প্রকল্পে নতুন অর্থের উৎস খুঁজছে সরকার: অর্থমন্ত্রী গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন, রাজপথে হুমকি নয়: রিজভী ‘যৌনাঙ্গ চুরি’র গুজবে আফ্রিকায় ৮০ জনের বেশি নিহত সাংবাদিকদের স্বাধীনতা নিশ্চিত করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী ধর্মঘট প্রত্যাহার ভারতীয়দের, শনিবার থেকে হিলি বন্দরে বাণিজ্য শুরু

জাতীয় নির্বাচনে ঐক্যমতের বার্তা, ধৈর্য ধরার আহ্বান আমীর খসরুর

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:২৯:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫
  • / 521

ছবি সংগৃহীত

জাতীয় সংসদ নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের ঐক্যমত তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, “নির্বাচনের বিষয়ে (রমজানের আগে) একটি জাতীয় ঐক্যমত তৈরি হয়েছে। আমি কোথাও কোনো দ্বিমত দেখছি না। সকলেই চায় একটি গ্রহণযোগ্য নির্বাচন হোক।” এ সময় তিনি নির্বাচনের তারিখ নিয়ে অস্থির না হয়ে ধৈর্য ধরার পরামর্শ দেন।

মঙ্গলবার (১৭ জুন) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো ডায়াস ফেরেসের সঙ্গে বিএনপির প্রতিনিধিদলের বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন আমীর খসরু। বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন  জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন জরুরি: উপদেষ্টা আসিফ মাহমুদ

আমীর খসরু জানান, বৈঠকে বাংলাদেশ ও ব্রাজিলের কৃষি, প্রাণিসম্পদ, রাজনীতি এবং ফুটবলসহ বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। তিনি বলেন, “দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সম্পর্ক উন্নয়নের অনেক সম্ভাবনা রয়েছে।”

নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা নির্বাচন কমিশনের দায়িত্ব। সেটা সরকারও করতে পারবে না, আমরাও না। তাই আমাদের ধৈর্য ধরতে হবে। দেশে এখন একটা স্বস্তির পরিবেশ তৈরি হয়েছে, সেটা ধরে রাখতে হবে।”

তিনি আরও বলেন, “আস্থা না থাকলে জাতি অস্থির হয়ে পড়ে, যা কাম্য নয়। আমরা মনে করি একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ফিরে আসবে। সেটার প্রতি আমাদের আস্থা রাখতে হবে।”

সরকার নির্বাচন কমিশনের সঙ্গে কোনো বার্তা আদান-প্রদান করে কি না, এমন প্রশ্নে আমীর খসরু বলেন, “এটা খুব স্বাভাবিক একটি প্রক্রিয়া। সরকার ও নির্বাচন কমিশনের মধ্যে আলোচনা হতেই পারে। এটা নিয়ে কেউ যেন অযথা বিভ্রান্তি না ছড়ায়।”

ইশরাক হোসেনের শপথ গ্রহণ নিয়ে বিএনপির অবস্থান সম্পর্কে তিনি বলেন, “আদালতের রায় ও নির্বাচন কমিশনের মতামতের পর সবাই অপেক্ষায় আছে। সরকার কী সিদ্ধান্ত নেয়, সেটা দেখার বিষয়। আমরা বিশ্বাস করি সরকার আইনের শাসনে আস্থা রাখে।”

তিনি আরও জানান, বিএনপি ভবিষ্যতে দেশের রাজনৈতিক সংস্কৃতিতে একটি বড় পরিবর্তন আনতে চায়।

নিউজটি শেয়ার করুন

জাতীয় নির্বাচনে ঐক্যমতের বার্তা, ধৈর্য ধরার আহ্বান আমীর খসরুর

আপডেট সময় ০৪:২৯:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫

জাতীয় সংসদ নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের ঐক্যমত তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, “নির্বাচনের বিষয়ে (রমজানের আগে) একটি জাতীয় ঐক্যমত তৈরি হয়েছে। আমি কোথাও কোনো দ্বিমত দেখছি না। সকলেই চায় একটি গ্রহণযোগ্য নির্বাচন হোক।” এ সময় তিনি নির্বাচনের তারিখ নিয়ে অস্থির না হয়ে ধৈর্য ধরার পরামর্শ দেন।

মঙ্গলবার (১৭ জুন) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো ডায়াস ফেরেসের সঙ্গে বিএনপির প্রতিনিধিদলের বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন আমীর খসরু। বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন  জাতীয় নির্বাচনের অভিজ্ঞতায় স্থানীয় সরকার নির্বাচন প্রস্তুত করছে ইসি