ঢাকা ১১:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু

ইউনূস-তারেক বৈঠকে আশার আলো দেখছে খেলাফত মজলিস

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৯:৫৯:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫
  • / 519

ছবি সংগৃহীত

লন্ডনে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সম্ভাব্য বৈঠক দেশের রাজনৈতিক প্রেক্ষাপট বদলে দিতে পারে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ।

বৃহস্পতিবার শরীয়তপুর সদর উপজেলার বিভিন্ন এলাকায় দিনভর গণসংযোগকালে তিনি এ মন্তব্য করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর–১ আসনে (পালং-জাজিরা) প্রার্থী হতে আগ্রহী মাওলানা জালালুদ্দীন। গণসংযোগে তাঁর সঙ্গে ছিলেন জেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা শাব্বির আহমদসহ স্থানীয় নেতাকর্মীরা।

আরও পড়ুন  গুম ও নির্যাতনের শিকার পরিবারের পাশে তারেক রহমান

দিন শেষে দলীয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পথসভা ও স্থানীয় জনসমাবেশে বক্তব্য রাখতে গিয়ে মাওলানা জালালুদ্দীন আশাবাদ ব্যক্ত করে বলেন, “যদি লন্ডনের ওই বৈঠকে দেশের বর্তমান স্বৈরাচারী শাসন থেকে জাতিকে মুক্ত করার একটি সুস্পষ্ট রূপরেখা নির্ধারিত হয় এবং গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে রাজনৈতিক সংস্কারের বিষয়ে ঐকমত্যে পৌঁছানো যায়, তাহলে সেটি জাতির জন্য আশার বার্তা হয়ে উঠবে।”

তিনি আরও বলেন, “দেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে হলে পেশিশক্তি, সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্বৃত্তায়ন ও নির্বাচনবিরোধী অপশক্তিকে চিহ্নিত করে শিকড় থেকে উপড়ে ফেলতে হবে। না হলে গণতন্ত্র ফিরিয়ে আনা সম্ভব নয়।”

আসন্ন নির্বাচনে ইসলামপন্থী প্রার্থীদের বিজয়ী করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে খেলাফত মজলিসের মহাসচিব বলেন, “সত্যিকারের দেশপ্রেমিক, আল্লাহভীরু ও দায়িত্ববান নেতৃত্ব ছাড়া এই জাতি মুক্তি পাবে না। ইসলামপন্থী ও দেশপ্রেমিক সব রাজনৈতিক শক্তির মধ্যে ঐক্য গড়ে তোলার এখনই সময়।”

নিউজটি শেয়ার করুন

ইউনূস-তারেক বৈঠকে আশার আলো দেখছে খেলাফত মজলিস

আপডেট সময় ০৯:৫৯:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫

লন্ডনে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সম্ভাব্য বৈঠক দেশের রাজনৈতিক প্রেক্ষাপট বদলে দিতে পারে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ।

বৃহস্পতিবার শরীয়তপুর সদর উপজেলার বিভিন্ন এলাকায় দিনভর গণসংযোগকালে তিনি এ মন্তব্য করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর–১ আসনে (পালং-জাজিরা) প্রার্থী হতে আগ্রহী মাওলানা জালালুদ্দীন। গণসংযোগে তাঁর সঙ্গে ছিলেন জেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা শাব্বির আহমদসহ স্থানীয় নেতাকর্মীরা।

আরও পড়ুন  এটাই সেরা সুযোগ, সরকারের দখল নিন: ইরানিদের প্রতি ট্রাম্পের বার্তা