ঢাকা ০৬:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
মাদক মামলার বিচার দ্রুত করতে ২২ ট্রাইব্যুনাল গঠন আমাদের বোমায় নারী-শিশু নিহত হচ্ছে, ট্রাম্পের সমালোচনায় মার্কিন কংগ্রেস সদস্য জনস্বার্থের প্রকল্পে নতুন অর্থের উৎস খুঁজছে সরকার: অর্থমন্ত্রী গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন, রাজপথে হুমকি নয়: রিজভী ‘যৌনাঙ্গ চুরি’র গুজবে আফ্রিকায় ৮০ জনের বেশি নিহত সাংবাদিকদের স্বাধীনতা নিশ্চিত করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী ধর্মঘট প্রত্যাহার ভারতীয়দের, শনিবার থেকে হিলি বন্দরে বাণিজ্য শুরু জেন-জিদের পর এবার শিক্ষা সংস্কারের দাবিতে ভারতে জেন-আলফার বিক্ষোভ এক্সপ্রেসওয়ে থেকে স্কচটেপ মোড়ানো মরদেহ উদ্ধার প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধানক্ষেতে

রাজারবাগে শহীদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা, জাতীয় দিবসে পুলিশ বাহিনীর গর্বিত উপস্থিতি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:১৪:০৩ অপরাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫
  • / 545

ছবি সংগৃহীত

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আজ রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসের স্মৃতিসৌধে এক অনন্য শ্রদ্ধা নিবেদনের দৃশ্যের অবতারণা হয়। স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী বীর পুলিশ সদস্যদের স্মরণে পুষ্পার্ঘ্য অর্পণ করেন দেশের শীর্ষ নিরাপত্তা ও পুলিশ প্রশাসনের নেতৃবৃন্দ।

২৬ মার্চ বুধবার সকালে প্রথমে শ্রদ্ধা জানান মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মোঃ খোদা বখস চৌধুরী। তাঁদের সাথে ছিলেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) বাহারুল আলম বিপিএম, ডিএমপি কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী এনডিসি ও র‍্যাব মহাপরিচালক এ. কে. এম. শহিদুর রহমান পিপিএম।

আরও পড়ুন  রাজারবাগে হামলা ও স্বাধীনতার ঘোষণার ঐতিহাসিক প্রেক্ষাপট তৈরি করে: স্বরাষ্ট্রমন্ত্রী

সকাল আটটায় শুরু হওয়া এ অনুষ্ঠানে একটি সুসজ্জিত পুলিশ দল গার্ড অব অনার প্রদান করে। স্মৃতিসৌধ প্রাঙ্গণে বাজে বিউগলের করুণ সুর, যা মুহূর্তটিকে আরও আবেগময় করে তোলে।

পরে আইজিপি বাহারুল আলম বিপিএম পুলিশের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এরপর ডিএমপি কমিশনার, বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি ও অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মো. মতিউর রহমান শেখের নেতৃত্বে অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দও ফুলেল শ্রদ্ধা জানান।

বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্কের নেতৃবৃন্দও অংশগ্রহণ করেন এই স্মরণ সভায়, যা হয়ে ওঠে পুলিশ বাহিনীর ঐক্য, গর্ব ও দেশপ্রেমের প্রতিচ্ছবি।

রাজারবাগ স্মৃতিসৌধে শহীদদের প্রতি এই শ্রদ্ধা জানানো কেবল আনুষ্ঠানিকতা নয়, এটি বীরত্বগাথা ইতিহাসের প্রতি এক নিরব প্রতিশ্রুতি দেশের জন্য আত্মোৎসর্গকারীদের স্মরণে ও পথচলায় তাঁদের চেতনা লালনের অঙ্গীকার।

নিউজটি শেয়ার করুন

রাজারবাগে শহীদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা, জাতীয় দিবসে পুলিশ বাহিনীর গর্বিত উপস্থিতি

আপডেট সময় ০৪:১৪:০৩ অপরাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আজ রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসের স্মৃতিসৌধে এক অনন্য শ্রদ্ধা নিবেদনের দৃশ্যের অবতারণা হয়। স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী বীর পুলিশ সদস্যদের স্মরণে পুষ্পার্ঘ্য অর্পণ করেন দেশের শীর্ষ নিরাপত্তা ও পুলিশ প্রশাসনের নেতৃবৃন্দ।

২৬ মার্চ বুধবার সকালে প্রথমে শ্রদ্ধা জানান মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মোঃ খোদা বখস চৌধুরী। তাঁদের সাথে ছিলেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) বাহারুল আলম বিপিএম, ডিএমপি কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী এনডিসি ও র‍্যাব মহাপরিচালক এ. কে. এম. শহিদুর রহমান পিপিএম।

আরও পড়ুন  সংগ্রাম-শ্রদ্ধা-ভালোবাসায় ৮১ বছরে খালেদা জিয়া