ঢাকা ০৪:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

‘পাকিস্তান সফর কবে’ প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:১৯:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • / 63

ছবি সংগৃহীত

পাকিস্তান সফরের দিনক্ষণ ঠিক করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২৪ সেপ্টেম্বর নিউইয়র্কে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সিঙ্গাপুরভিত্তিক সংবাদমাধ্যম এশিয়া ওয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, সাংবাদিকরা তারেক রহমানের কাছে জানতে চান, তিনি কখন পাকিস্তান সফরের পরিকল্পনা করছেন। জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা একটি দিনক্ষণ ঠিক করব। আমরা সময়ের বিষয়ে সিদ্ধান্ত নেব।’

আরও পড়ুন  সব ধর্ম ও শ্রেণি-পেশার মানুষকে নিয়েই দেশ গড়ার অঙ্গীকার প্রধানমন্ত্রীর

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কে ভাষণ দিতে বর্তমানে যুক্তরাষ্ট্রে রয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অধিবেশনের ফাঁকে বৃহস্পতিবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সেক্রেটারিয়েট বিল্ডিংয়ের ৩৪তম তলায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে তার দ্বিপক্ষীয় বৈঠক হয়।

দুই দেশের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পৃথক বিবৃতিতে বৈঠকের তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক পর্যালোচনা করা হয়। পাশাপাশি ‘পাকিস্তান-বাংলাদেশ সম্পর্কের ইতিবাচক গতি’ নিয়ে সন্তোষ প্রকাশ করেন দুই নেতা।

বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি এবং দুই দেশের জনগণের কল্যাণে সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্র নিয়ে মতবিনিময় হয়।

দুই প্রধানমন্ত্রী পারস্পরিক শ্রদ্ধা, সমঝোতা ও সহযোগিতার ভিত্তিতে দুই দেশের সম্পর্ক এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতে নিয়মিত যোগাযোগ ও সংলাপ অব্যাহত রাখার বিষয়েও গুরুত্ব দেন তারা।

তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিবৃতির বরাত দিয়ে জানিয়েছে, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও গভীর করার অঙ্গীকার করেছেন শাহবাজ শরিফ। নিউইয়র্কের স্থানীয় সময় বৃহস্পতিবার তারেক রহমানের সঙ্গে প্রথম বৈঠকে তিনি এ অঙ্গীকার করেন।

বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব গ্রহণের জন্য তারেক রহমানকে অভিনন্দন জানান শাহবাজ শরিফ। বিশ্ব সংস্থাটির লক্ষ্য এগিয়ে নিতে বাংলাদেশের প্রচেষ্টার প্রতিও পাকিস্তানের সমর্থনের কথা জানান তিনি।

শাহবাজ শরিফ বাংলাদেশের সঙ্গে ‘পারস্পরিকভাবে লাভজনক দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর করার পাকিস্তানের দৃঢ় সংকল্প’ পুনর্ব্যক্ত করেন।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিবৃতি অনুযায়ী, তারেক রহমানও একই মনোভাবের কথা জানান এবং দুই দেশের সম্পর্কের ইতিবাচক গতিপথ নিয়ে সন্তোষ প্রকাশ করেন। তাঁর সরকার বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী বলেও জানান তিনি।

বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, যোগাযোগ, শিক্ষা, পর্যটন এবং জনগণের মধ্যে যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করার অঙ্গীকার করে দুই পক্ষ।

নিউজটি শেয়ার করুন

‘পাকিস্তান সফর কবে’ প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী

আপডেট সময় ০৫:১৯:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

পাকিস্তান সফরের দিনক্ষণ ঠিক করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২৪ সেপ্টেম্বর নিউইয়র্কে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সিঙ্গাপুরভিত্তিক সংবাদমাধ্যম এশিয়া ওয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, সাংবাদিকরা তারেক রহমানের কাছে জানতে চান, তিনি কখন পাকিস্তান সফরের পরিকল্পনা করছেন। জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা একটি দিনক্ষণ ঠিক করব। আমরা সময়ের বিষয়ে সিদ্ধান্ত নেব।’

আরও পড়ুন  কক্সবাজারে পাতিলী খাল পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী