ঢাকা ০১:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

২২.৩ বিলিয়ন ডলার ব্যয় গোলাবারুদেই, চাপে মার্কিন যুক্তরাষ্ট্র

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:১০:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
  • / 14

ছবি সংগৃহীত

ইরানের সঙ্গে যুদ্ধে প্রথম চার মাসেই বিপুল অর্থ ব্যয় করেছে যুক্তরাষ্ট্র। ২০২৬ সালের ২৯ জুন পর্যন্ত মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মোট আনুমানিক ব্যয় দাঁড়িয়েছে ৩৩.৪ বিলিয়ন ডলার।

মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ইন্সপেক্টর জেনারেলের এক প্রতিবেদনে বলা হয়েছে, এর মধ্যে ২২.৩ বিলিয়ন ডলার খরচ হয়েছে গোলাবারুদ ও ক্ষেপণাস্তর ব্যবহারে। সামরিক সরঞ্জাম ধ্বংস হয়েছে প্রায় ৩.৭ বিলিয়ন ডলারের এবং যুদ্ধ পরিচালনার অন্যান্য কাজে ব্যয় হয়েছে আরও ৭.৪ বিলিয়ন ডলার।

আরও পড়ুন  অনিশ্চয়তা কাটিয়ে যুক্তরাষ্ট্রে ফিরেছে টিকটক

তবে ক্ষতিগ্রস্ত মার্কিন সামরিক ঘাঁটি মেরামত ও পুনর্নির্মাণের খরচ এই হিসাবের মধ্যে নেই। কুয়েত, বাহরাইন, কাতার, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, ইরাক, ওমান ও জর্ডানে থাকা মার্কিন সামরিক স্থাপনাগুলোও ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, বিপুল পরিমাণ গোলাবারুদ ব্যবহারের কারণে যুক্তরাষ্ট্রের অস্ত্রভাণ্ডারে কৌশলগত ঘাটতি তৈরি হয়েছে। একই সঙ্গে দ্রুত নতুন অস্ত্র ও গোলাবারুদ উৎপাদন এবং সরবরাহ বাড়ানোর ক্ষেত্রেও শিল্পখাতের সক্ষমতার সীমাবদ্ধতা সামনে এসেছে।

সিবিএস নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধে ৩০টি পর্যন্ত MQ-9 Reaper ড্রোন এবং চারটি এফ-১৫ই যুদ্ধবিমান ধ্বংস হয়েছে। আরও কয়েকটি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে জুনের শুরু পর্যন্ত যুদ্ধসংশ্লিষ্ট কাজে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যয় হয়েছে ১১৩ মিলিয়ন ডলার। এর মধ্যে কূটনীতিক ও নাগরিকদের সরিয়ে নেওয়ার খরচও রয়েছে। পাশাপাশি ইরাক, কুয়েত, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে মার্কিন কূটনৈতিক স্থাপনাগুলোতে প্রায় ১৮৪ মিলিয়ন ডলারের ক্ষয়ক্ষতি হয়েছে।

এর আগে জুলাইয়ের শেষ দিকে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ কংগ্রেসকে জানিয়েছিলেন, ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় প্রায় ৩৭.৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে। তবে ক্ষতিগ্রস্ত ঘাঁটি পুনর্নির্মাণের খরচ যোগ হলে প্রকৃত ব্যয় আরও বাড়তে পারে বলে দাবি করেছে ডেমোক্র্যাটিক সূত্রগুলো।

নিউজটি শেয়ার করুন

২২.৩ বিলিয়ন ডলার ব্যয় গোলাবারুদেই, চাপে মার্কিন যুক্তরাষ্ট্র

আপডেট সময় ০১:১০:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

ইরানের সঙ্গে যুদ্ধে প্রথম চার মাসেই বিপুল অর্থ ব্যয় করেছে যুক্তরাষ্ট্র। ২০২৬ সালের ২৯ জুন পর্যন্ত মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মোট আনুমানিক ব্যয় দাঁড়িয়েছে ৩৩.৪ বিলিয়ন ডলার।

মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ইন্সপেক্টর জেনারেলের এক প্রতিবেদনে বলা হয়েছে, এর মধ্যে ২২.৩ বিলিয়ন ডলার খরচ হয়েছে গোলাবারুদ ও ক্ষেপণাস্তর ব্যবহারে। সামরিক সরঞ্জাম ধ্বংস হয়েছে প্রায় ৩.৭ বিলিয়ন ডলারের এবং যুদ্ধ পরিচালনার অন্যান্য কাজে ব্যয় হয়েছে আরও ৭.৪ বিলিয়ন ডলার।

আরও পড়ুন  অপ্রতিরোধ্য লস অ্যাঞ্জেলেসের দাবানল: নিয়ন্ত্রণহীন আগুনে ঘরহীন লক্ষাধিক মানুষ