ঢাকা ০৫:০৫ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

‘গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে স্থানীয় সরকারের বিকল্প নেই’

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:০০:২৬ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • / 26

ছবি সংগৃহীত

গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহিতা নিশ্চিত করতে শক্তিশালী স্থানীয় সরকার ব্যবস্থা গড়ে তোলার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।

রোববার (১৩ সেপ্টেম্বর) সচিবালয়ে নিজ কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো রেংগলির সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন  হাঙ্গেরিতে এলজিবিটিকিউ অনুষ্ঠানে নিষেধাজ্ঞা, সাংবিধানিক সংশোধনী পাস

মন্ত্রী বলেন, গণতন্ত্রের ভিত্তি তৃণমূল পর্যায়ে শক্তিশালী না হলে দেশের সামগ্রিক গণতান্ত্রিক কাঠামোও সুদৃঢ় করা সম্ভব নয়। জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা ও আর্থিক সামর্থ্য বাড়ানো জরুরি।

তিনি আরও বলেন, স্থানীয় সরকারকে কার্যকর করতে প্রকৃত বিকেন্দ্রীকরণ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে স্থানীয় পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও সিদ্ধান্ত গ্রহণের সুযোগ বাড়াতে হবে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচন আয়োজনেও সরকার বদ্ধপরিকর।

বৈঠকে বাংলাদেশ-সুইজারল্যান্ড সম্পর্ক জোরদার, স্থানীয় সরকার ব্যবস্থা ও নির্বাচন শক্তিশালী করা, গ্রামীণ নারীদের অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ততা বাড়ানো এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধি, জবাবদিহিতা ও নারী ক্ষমতায়নের ক্ষেত্রে দুই দেশের অভিজ্ঞতা বিনিময়ের ওপর গুরুত্ব দেন।

বৈঠক শেষে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম সাংবাদিকদের বলেন, স্থানীয় সরকারকে শক্তিশালী করার পাশাপাশি গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিকভাবে সুদৃঢ় করতে বিকেন্দ্রীকরণ, আর্থিক সক্ষমতা বৃদ্ধি ও জনগণের অংশগ্রহণ বাড়ানোর বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

‘গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে স্থানীয় সরকারের বিকল্প নেই’

আপডেট সময় ০৪:০০:২৬ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহিতা নিশ্চিত করতে শক্তিশালী স্থানীয় সরকার ব্যবস্থা গড়ে তোলার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।

রোববার (১৩ সেপ্টেম্বর) সচিবালয়ে নিজ কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো রেংগলির সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন  গণতন্ত্র ও সংস্কারের লক্ষ্যে খেলাফত মজলিসের সঙ্গে ঐকমত্য কমিশনের আলোচনা শুরু