ঢাকা ০৫:০২ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

বিদেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৯:৪৬:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
  • / 63

ছবি সংগৃহীত

বিদেশের বিভিন্ন দেশের কারাগারে বর্তমানে প্রায় ১০ হাজার ৬৬ জন বাংলাদেশি নাগরিক বন্দি রয়েছেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

আরও পড়ুন  প্রবাসীদের ভোটার নিবন্ধনে আগ্রহ, নয় মাসে আবেদন ৪২ হাজারের বেশি

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিদেশে আটক বাংলাদেশিদের বিষয়ে সংশ্লিষ্ট দেশের আইন ও বিচারিক প্রক্রিয়াকে সম্মান করে সরকার কূটনৈতিকভাবে সহযোগিতা করে থাকে। বাংলাদেশি মিশনগুলো কারাগার বা ডিটেনশন সেন্টার পরিদর্শন করে বন্দিদের সঙ্গে সাক্ষাৎ, প্রয়োজনীয় তথ্য সংগ্রহ, আইনি পরামর্শ এবং আইনজীবী নিয়োগে সহায়তা করে।

কোনো বন্দির জরিমানা পরিশোধের প্রয়োজন হলে পরিবারকে সঙ্গে নিয়ে ব্যবস্থা করা হয়। পরিবারের আর্থিক সক্ষমতা না থাকলে সরকারি অর্থে দেশে ফেরার বিমান টিকিট ও প্রত্যাবাসন ব্যয়ের ব্যবস্থা করা হয়।

কারাদণ্ড শেষ হওয়ার পর দ্রুত দেশে ফেরাতে প্রয়োজনীয় ট্রাভেল পাস দেওয়ার ব্যবস্থাও করা হয়। পাশাপাশি বিভিন্ন দেশে আটক বাংলাদেশিদের মুক্তি বা দেশে ফেরাতে সাধারণ ক্ষমা পাওয়ার জন্যও কূটনৈতিক প্রচেষ্টা চালানো হয়।

পররাষ্ট্রমন্ত্রী জানান, বিদেশে আটক বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনার বিষয়ে দ্রুত ব্যবস্থা নিতে শিগগিরই একটি পোর্টাল চালু করবে পররাষ্ট্র মন্ত্রণালয়।

নিউজটি শেয়ার করুন

বিদেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি

আপডেট সময় ০৯:৪৬:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

বিদেশের বিভিন্ন দেশের কারাগারে বর্তমানে প্রায় ১০ হাজার ৬৬ জন বাংলাদেশি নাগরিক বন্দি রয়েছেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

আরও পড়ুন  ঈদের আগেই রেমিট্যান্সের রেকর্ড, প্রবাসীরা পাঠালেন ৩২৯ কোটি ডলার - রেমিটেন্সে নতুন মাইলফলক