ঢাকা ০৪:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

বাকস্বাধীনতা যেন শালীনতার সীমা না ছাড়ায়: প্রধানমন্ত্রী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:০৮:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
  • / 81

ছবি: সংগৃহীত

বাকস্বাধীনতা যেন শালীনতার সীমা অতিক্রম না করে, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে রাজনীতির সংস্কৃতি যাতে গালাগালিতে পরিণত না হয়, সেদিকেও সব রাজনৈতিক দলকে নজর দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় সংসদে বক্তব্য দেওয়ার সময় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, জুলাই শহীদদের রক্তের ঋণ শোধ করা সরকারের পবিত্র দায়িত্ব। তাই সরকারি ও বিরোধী দলকে গালাগালির রাজনীতি থেকে বেরিয়ে কল্যাণকর রাষ্ট্র গঠনে একসঙ্গে কাজ করতে হবে।

আরও পড়ুন  সশস্ত্র বাহিনী রাষ্ট্রীয় শক্তি ও মর্যাদার প্রতীক: প্রধানমন্ত্রী

তিনি বলেন, গণতান্ত্রিক শক্তিগুলোর মধ্যে বিভেদ তৈরি হলে তা পরাজিত ফ্যাসিস্টদের ফিরে আসার পথ সুগম করতে পারে। এ কারণে গণতান্ত্রিক শক্তিগুলোর মধ্যে ঐক্য বজায় রাখা অত্যন্ত জরুরি।

প্রধানমন্ত্রী আরও বলেন, রাজনৈতিক প্রতিযোগিতা থাকবে, এটাই গণতন্ত্রের স্বাভাবিক প্রক্রিয়া। তবে ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় পরিণত না হয়, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে।

নিউজটি শেয়ার করুন

বাকস্বাধীনতা যেন শালীনতার সীমা না ছাড়ায়: প্রধানমন্ত্রী

আপডেট সময় ১০:০৮:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬