ঢাকা ০১:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

আজ যেসব কার্যসূচি থাকছে সংসদ অধিবেশনে

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:০৮:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
  • / 1

ছবি সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের চলমান অধিবেশনের বৈঠক আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় শুরু হবে। দিনের কার্যসূচিতে সংসদ সদস্যদের প্রশ্নোত্তর, জরুরি জন-গুরুত্বসম্পন্ন বিষয়ে মন্ত্রীদের দৃষ্টি আকর্ষণ, একটি বৈধতার প্রশ্ন এবং সাধারণ প্রস্তাবের ওপর আলোচনা রয়েছে।

সংসদ সচিবালয়ের আইন প্রণয়ন শাখা-১ থেকে প্রকাশিত কার্যসূচি অনুযায়ী, অধিবেশনের শুরুতে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের বিষয়ে সংসদ সদস্যদের প্রশ্নের উত্তর দেবেন সংশ্লিষ্ট মন্ত্রীরা।

আরও পড়ুন  আজ বিকেলে বসছে সংসদ অধিবেশন: উত্থাপন হতে পারে গুরুত্বপূর্ণ বিল

এদিন মন্ত্রিপরিষদ বিভাগ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়-সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে।

এরপর কার্যপ্রণালী-বিধির ৭১ বিধির আওতায় জরুরি জন-গুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণের নোটিশ নিয়ে আলোচনা হবে। এ সময় তিনটি বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রীদের দৃষ্টি আকর্ষণ করবেন সংসদ সদস্যরা।

মহিলা আসন-৯-এর সংসদ সদস্য হেলেন জেরিন খান দেশের সৌরবিদ্যুতের উৎপাদন ও ব্যবহার বাড়িয়ে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করবেন।

মহিলা আসন-১৫-এর সদস্য সানসিলা জেবরিন খাদ্যে ভেজাল, অনিরাপদ শিশুখাদ্য এবং খাদ্যপণ্যে মাইক্রোপ্লাস্টিকের ঝুঁকি মোকাবিলায় নিয়মিত পরীক্ষা, ডিজিটাল তথ্য প্রকাশ ও কার্যকর নজরদারির দাবি তুলে খাদ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করবেন।

অন্যদিকে মহিলা আসন-৪৪-এর সদস্য মারদিয়া মমতাজ কর্মক্ষেত্রে নারীদের জন্য প্রয়োজনীয় ও পরিবারবান্ধব সুযোগ-সুবিধা নিশ্চিত করার বিষয়ে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করবেন।

বৈঠকে কার্যপ্রণালী-বিধির ৩০২ বিধির আওতায় একটি বৈধতার প্রশ্নও উত্থাপিত হবে। কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মো. মনিরুল হক চৌধুরী মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল আ. গণি ওসমানীর জন্ম ও মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালনের পাশাপাশি জাতীয় পাঠ্যপুস্তকে তার জীবনী, সংগ্রাম, সততা ও দেশপ্রেম অন্তর্ভুক্ত করার বিষয়টি উত্থাপন করবেন।

দিনের শেষ পর্যায়ে কার্যপ্রণালী-বিধির ১৪৭ বিধি অনুযায়ী একটি সাধারণ প্রস্তাবের ওপর আলোচনা হওয়ার কথা রয়েছে। ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য মীর আহমাদ বিনকাসেম প্রস্তাবটি এনেছেন।

প্রস্তাবে মানবতাবিরোধী অপরাধ, গুম, অর্থপাচার ও দুর্নীতিসহ একাধিক মামলায় অভিযুক্ত সাবেক আইজিপি বেনজীর আহমেদের বিদেশে অবস্থান এবং তাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে বিস্তারিত প্রতিবেদন চাওয়া হয়েছে।

এ ছাড়া নির্ধারিত ৩০ দিনের মধ্যে আনুষ্ঠানিক প্রত্যর্পণ অনুরোধ পাঠানোসহ এ বিষয়ে সরকারের নেওয়া সব পদক্ষেপের পূর্ণাঙ্গ বিবরণ সংসদে উপস্থাপনের দাবি জানানো হয়েছে। পাশাপাশি পাঠানো নথিপত্রে কোনো আইনি বা পদ্ধতিগত ত্রুটি ছিল কি না এবং থাকলে এর জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত করার কথাও বলা হয়েছে।

সরকারি চাকরিতে থাকা অবস্থায় জালিয়াতির মাধ্যমে ছয়টি দেশের পাসপোর্ট পাওয়ার অভিযোগের তদন্তের অগ্রগতি সম্পর্কেও প্রতিবেদন চাওয়া হয়েছে। একই সঙ্গে বেনজীর আহমেদকে সেন্ট লুসিয়া থেকে দেশে ফিরিয়ে আনা এবং দেশে-বিদেশে তার অবৈধ সম্পদ জব্দে নেওয়া ও পরিকল্পিত পদক্ষেপের বিস্তারিত তথ্য দ্রুত সংসদে উপস্থাপনের দাবি জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আজ যেসব কার্যসূচি থাকছে সংসদ অধিবেশনে

আপডেট সময় ০১:০৮:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬