শিরোনাম :
অসুস্থ জ্বালানিমন্ত্রী, দেখতে গেলেন রাষ্ট্রপতি
খবরের কথা ডেস্ক
- আপডেট সময় ১১:২৫:২৯ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
- / 21
শারীরিক অসুস্থতার কারণে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি হয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তাকে দেখতে বুধবার (২ সেপ্টেম্বর) সকালে হাসপাতালে যান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার সকাল সাড়ে ৯টার দিকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে গিয়ে ইকবাল হাসান মাহমুদ টুকুর শারীরিক অবস্থার খোঁজ নেন রাষ্ট্রপতি। এ সময় তিনি চিকিৎসকদের কাছ থেকেও তার স্বাস্থ্যের বিষয়ে বিস্তারিত জানতে চান।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।
জানা গেছে, গত কয়েকদিন ধরে জ্বর, সর্দি-কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন ইকবাল হাসান মাহমুদ টুকু। পরে রাত সাড়ে ১০টার দিকে তাকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।
প্রাথমিক চিকিৎসার পর তাকে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়েছে।





















