ঢাকা ০৬:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
রামেক হাসপাতালে রোগীদের ভোগান্তি কমাতে বসছে একক ‘অ্যাম্বুলেন্স সেন্টার’ বিদ্যুৎ-গ্যাস সংকটের প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ আজ নাটোরে ৪৫ টাকা চা বিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫ শাহজালাল বিমানবন্দরে আনসার সদস্যদের যাতায়াত সহজে বিশেষ বাস সেবা চালু ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে পরিকল্পনার মাধ্যমে: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই ভোজ্যতেলের দাম নির্ধারণ: বাণিজ্যমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য উপহাইকমিশনের সতর্কবার্তা নেপালের ভয়াবহ দুর্যোগে সহায়তার হাত বাড়াল বাংলাদেশ ছিনতাইয়ের ঘটনায় শিক্ষিকার মৃত্যু: উদ্ধার বাইক নিয়ে প্রশ্ন, ডিবির ছায়া তদন্ত

জ্বালানি তেলের দাম বাড়াতে বাধ্য হয়েছে সরকার: জ্বালানিমন্ত্রী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:৩৯:৪১ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
  • / 139

ছবি সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে আন্তর্জাতিক বাজারে তেলের অস্বাভাবিক দাম বাড়ায় দেশেও জ্বালানি তেলের দাম বাড়াতে বাধ্য হয়েছে সরকার। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল মাহমুদ টুকু জানিয়েছেন, দাম কিছুটা বাড়ানো হলেও এখনও সরকারকে এই খাতে বিশাল অংকের ভর্তুকি দিতে হচ্ছে। আজ রোববার (১৯ এপ্রিল) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

জ্বালানিমন্ত্রী বলেন, “বিশ্বজুড়ে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাওয়ার ফলে আমাদেরও এই কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে। এটি করতে আমরা বাধ্য হয়েছি, কারণ জ্বালানি তেল বৈদেশিক মুদ্রা দিয়ে কিনতে হয়। তবে সাধারণ মানুষের ওপর চাপ যেন সহনীয় পর্যায়ে থাকে, সরকার সেই সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।”

আরও পড়ুন  অসুস্থ জ্বালানিমন্ত্রী, দেখতে গেলেন রাষ্ট্রপতি

তিনি উদাহরণ দিয়ে জানান, এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রেও জ্বালানির দাম ৫ ডলার পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। বৈশ্বিক এই সংকটময় পরিস্থিতি বিবেচনায় নিয়ে বাংলাদেশকে অর্থনৈতিক ভারসাম্য বজায় রাখতে এই পদক্ষেপ নিতে হয়েছে। তবে জ্বালানির দাম বাড়ার ফলে বাজারে নিত্যপণ্যের দামের ওপর কিছুটা প্রভাব পড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।

মন্ত্রী আরও উল্লেখ করেন, বর্তমান পরিস্থিতিতে ডলারের সাশ্রয় এবং নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করাই সরকারের প্রধান চ্যালেঞ্জ। আন্তর্জাতিক বাজারে দামের নিম্নগতি দেখা দিলে সরকার পুনরায় মূল্য সমন্বয়ের বিষয়টি বিবেচনা করবে বলেও তিনি আশ্বাস দেন।

বিদ্যুৎ ও জ্বালানি খাতের স্থিতিশীলতা বজায় রাখতে দেশের জনগণকে অপচয় রোধে সচেতন হওয়ার আহ্বান জানান ইকবাল মাহমুদ টুকু। এ সময় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

জ্বালানি তেলের দাম বাড়াতে বাধ্য হয়েছে সরকার: জ্বালানিমন্ত্রী

আপডেট সময় ০৩:৩৯:৪১ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে আন্তর্জাতিক বাজারে তেলের অস্বাভাবিক দাম বাড়ায় দেশেও জ্বালানি তেলের দাম বাড়াতে বাধ্য হয়েছে সরকার। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল মাহমুদ টুকু জানিয়েছেন, দাম কিছুটা বাড়ানো হলেও এখনও সরকারকে এই খাতে বিশাল অংকের ভর্তুকি দিতে হচ্ছে। আজ রোববার (১৯ এপ্রিল) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

জ্বালানিমন্ত্রী বলেন, “বিশ্বজুড়ে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাওয়ার ফলে আমাদেরও এই কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে। এটি করতে আমরা বাধ্য হয়েছি, কারণ জ্বালানি তেল বৈদেশিক মুদ্রা দিয়ে কিনতে হয়। তবে সাধারণ মানুষের ওপর চাপ যেন সহনীয় পর্যায়ে থাকে, সরকার সেই সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।”

আরও পড়ুন  নতুন দরের অপেক্ষায় ‘তেল নেই’ নোটিশ, পাম্পে পাম্পে গ্রাহক ভোগান্তি ও ক্ষোভ