ঢাকা ০১:৪০ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬

সমাজ গঠনে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে: ডেপুটি স্পিকার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:১৩:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
  • / 21

ছবি সংগৃহীত

সমাজ বিনির্মাণে স্কুল-কলেজের শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেছেন, শিক্ষকরা চাকরি থেকে অবসর নিলেও তাদের মেধা, মননশীলতা ও অভিজ্ঞতা থেকে অবসর নেননি; সমাজ গঠনে তারা এখনো গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন।

রোববার (২৩ আগস্ট) বিকালে নেত্রকোনার দুর্গাপুরে বাংলাদেশ শিক্ষক সমিতির দুর্গাপুর উপজেলা শাখার আয়োজনে মাধ্যমিক পর্যায়ের ২৫ জন অবসরপ্রাপ্ত শিক্ষককে দেওয়া বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন  মাগুরায় প্রাইভেটকার ও ভ্যানের সংঘর্ষে স্কুল শিক্ষক নিহত

ডেপুটি স্পিকার বলেন, অবসরপ্রাপ্ত শিক্ষকদের স্কুল-কলেজের ম্যানেজিং কমিটিতে সভাপতি রাখার জন্য তিনি আহ্বান জানাচ্ছেন। পাশাপাশি সমাজের বিভিন্ন কাজে তাদের সম্পৃক্ত করার জন্য উপজেলা প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের প্রতিও আহ্বান জানান তিনি।

একজন সফল মানুষের পেছনে শিক্ষকের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরে কায়সার কামাল বলেন, শিক্ষক শুধু শিক্ষাদান করেন না। একজন শিক্ষার্থীকে জীবনের পথে সঠিক পরামর্শ দেন, ব্যর্থতার সময়ে পাশে দাঁড়িয়ে উৎসাহ দেন এবং সাফল্যের সময় নতুন লক্ষ্য নির্ধারণ করে আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতে সহায়তা করেন।

তিনি বলেন, একটি প্রজন্মের চিন্তা, মূল্যবোধ ও ভবিষ্যৎ গড়ে তুলতেও শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। দীর্ঘদিনের শ্রম ও অভিজ্ঞতার মাধ্যমে অবসরপ্রাপ্ত শিক্ষকরা শিক্ষাক্ষেত্র ও সমাজে যে অবদান রেখেছেন, তা স্মরণীয় হয়ে থাকবে।

অবসর নেওয়া শিক্ষকদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়ে তাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন ডেপুটি স্পিকার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুন মুন জাহান লিজা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহমেদ সাদাত এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বজলুর রহমান আনসারী।

বাংলাদেশ শিক্ষক সমিতির উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি এ কে এম ফজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক মোজাম্মেল হক ও আশরাফুল উলুম।

এ সময় দুর্গাপুর উপজেলা বিএনপির সভাপতি জহিরুল আলম ভূঁইয়া, সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল, সহসভাপতি রফিকুল ইসলাম রফিক, সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন মাস্টার, উপজেলা বিএনপি নেতা অধ্যক্ষ শহীদুল্লাহ খান, দুর্গাপুর পৌর বিএনপির সভাপতি আতাউর রহমান ফরিদ ও সাধারণ সম্পাদক হারেছ গনিসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ ছাড়া শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

সমাজ গঠনে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে: ডেপুটি স্পিকার

আপডেট সময় ১২:১৩:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬

সমাজ বিনির্মাণে স্কুল-কলেজের শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেছেন, শিক্ষকরা চাকরি থেকে অবসর নিলেও তাদের মেধা, মননশীলতা ও অভিজ্ঞতা থেকে অবসর নেননি; সমাজ গঠনে তারা এখনো গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন।

রোববার (২৩ আগস্ট) বিকালে নেত্রকোনার দুর্গাপুরে বাংলাদেশ শিক্ষক সমিতির দুর্গাপুর উপজেলা শাখার আয়োজনে মাধ্যমিক পর্যায়ের ২৫ জন অবসরপ্রাপ্ত শিক্ষককে দেওয়া বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন  তিন মাসে ৫০ হাজার প্রধান শিক্ষক নিয়োগ: শিক্ষামন্ত্রী