ঢাকা ০৭:৪৫ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
শিরোনাম :
প্রবাসী কার্ড চালুর লক্ষ্যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও জনতা ব্যাংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর হাসপাতাল-ক্লিনিকের লাইসেন্স নবায়ন এখন দুই বছরে সৌদিতে ১৬ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ঘুমের মধ্যে বিষধর সাপের ছোবল, সাপসহ হাসপাতালে নারী খুলনায় ছেলেকে খুঁজতে গিয়ে মাকে গুলি, হাসপাতালে ভর্তি এসএসসি ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু ১১ আগস্ট এসডিজি ভিলেজ পাইলট প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম প্রতিটি নাগরিককে একটি করে গাছ লাগানোর আহ্বান প্রতিমন্ত্রী হাবিবুর রশিদের প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক

কমিশন ব্যর্থ হলে সেটি সকল পক্ষের ব্যর্থতা হিসেবে বিবেচিত হবে: আলী রীয়াজ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:০৪:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
  • / 601

ছবি সংগৃহীত

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, মৌলিক বিষয়ে সকলের সম্মিলিত মতামতের ভিত্তিতেই আমরা ঐক্যবদ্ধ সিদ্ধান্তে পৌঁছাতে পারি। তার মতে, এই কমিশন কোনো পৃথক সত্তা নয়, বরং এটি একটি সম্মিলিত প্রয়াস। তাই কমিশন ব্যর্থ হলে সেটি সকল পক্ষের ব্যর্থতা হিসেবে বিবেচিত হবে। আমাদের ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই বলে সাফ জানিয়ে দেন তিনি।

মঙ্গলবার (১৫ জুলাই) সকালে জাতীয় ঐকমত্য কমিশনের ধারাবাহিক সংলাপের সূচনালগ্নে স্বাগত বক্তব্যে এসব কথা বলেন আলী রীয়াজ।

আরও পড়ুন  শীর্ষ আলোচনায় বিএনপি ও জাতীয় ঐকমত্য কমিশন: দ্বিতীয় দিনের বৈঠক আজ

তিনি বলেন, সময়মতো কাঙ্ক্ষিত অগ্রগতি হচ্ছে না। জাতীয় সনদ তৈরির পথ তৈরি করতে হলে অনিষ্পন্ন বিষয়গুলো নিয়ে দ্রুত সিদ্ধান্তে পৌঁছাতে হবে। সময় স্বল্পতার বাস্তবতা বিবেচনায় এনে অবস্থানগত নমনীয়তা ও পরিবর্তনের প্রয়োজনীয়তা রয়েছে।

আলী রীয়াজ আরও বলেন, সাম্প্রতিক সংলাপগুলোতে অংশগ্রহণের মাধ্যমে আমাদের একটি কাঠামোগত সিদ্ধান্তে পৌঁছাতে হবে। আলোচনা ও মতবিনিময়ের মাধ্যমে কাঠামোগত বিষয়ে ঐকমত্য গড়ে তোলা জরুরি।

তিনি রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, দেশের মানুষের প্রত্যাশা পূরণে রাজনৈতিক দলগুলোকে তাদের দায়িত্ব ও দায়বদ্ধতা গভীরভাবে অনুধাবন করতে হবে। মৌলিক বিষয়ে সবার অংশগ্রহণ ও মতামতের মাধ্যমে একটি গ্রহণযোগ্য জাতীয় সমঝোতায় পৌঁছানো সম্ভব বলেও মন্তব্য করেন তিনি।

জাতীয় ঐকমত্য গঠনের এই প্রক্রিয়ায় অংশগ্রহণকারী সকল পক্ষের আন্তরিকতা ও সময়োপযোগী পদক্ষেপই নির্ধারণ করবে এই উদ্যোগের সফলতা এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

কমিশন ব্যর্থ হলে সেটি সকল পক্ষের ব্যর্থতা হিসেবে বিবেচিত হবে: আলী রীয়াজ

আপডেট সময় ০৪:০৪:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, মৌলিক বিষয়ে সকলের সম্মিলিত মতামতের ভিত্তিতেই আমরা ঐক্যবদ্ধ সিদ্ধান্তে পৌঁছাতে পারি। তার মতে, এই কমিশন কোনো পৃথক সত্তা নয়, বরং এটি একটি সম্মিলিত প্রয়াস। তাই কমিশন ব্যর্থ হলে সেটি সকল পক্ষের ব্যর্থতা হিসেবে বিবেচিত হবে। আমাদের ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই বলে সাফ জানিয়ে দেন তিনি।

মঙ্গলবার (১৫ জুলাই) সকালে জাতীয় ঐকমত্য কমিশনের ধারাবাহিক সংলাপের সূচনালগ্নে স্বাগত বক্তব্যে এসব কথা বলেন আলী রীয়াজ।

আরও পড়ুন  নারী সংস্কার কমিশনের বিতর্কিত প্রস্তাব: পর্যালোচনায় বিশেষজ্ঞ কমিটি চেয়ে রিট