ঢাকা ১২:৪৩ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬

সিঙ্গাপুর সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:২০:১৭ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
  • / 21

ছবি: সংগৃহীত

সিঙ্গাপুর সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। রোববার (৯ আগস্ট) সকাল ১০ ঘটিকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

জানা গেছে, ৯ থেকে ১২ আগস্ট সিঙ্গাপুরে সরকারি সফর করবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। বিএনপি সরকার দায়িত্ব গ্রহণ করার পর এটিই মন্ত্রিসভার কোনো সদস্যের প্রথম সরকারি সফর সিঙ্গাপুরে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ সিঙ্গাপুরে পৌঁছানোর পর প্রথমে সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ড. ভিভিয়ান বালাকৃষ্ণনের সাথে বৈঠক করবেন, পরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জুলকারনিয়ান বিন আবদুল রহিম এবং শেষে জনশক্তি বিষয়ক প্রতিমন্ত্রী দিনেশ ভাসুর সঙ্গে বৈঠক করবেন তিনি।

সিঙ্গাপুরে প্রায় দেড় লাখ প্রবাসী বাংলাদেশি রয়েছেন, যারা দিন-রাত কষ্ট করে দেশে রেমিট্যান্স পাঠানোর মাধ্যমে দেশের অর্থনীতির চাকাকে সচল রাখছেন। এবং দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকাও রয়েছে প্রবাসীদের।

প্রবাসী বাংলাদেশীদের এই গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি হিসেবে দৈনিক বণিক বার্তা সিঙ্গাপুরে ‘রেমিট্যান্স সম্মাননা ২০২৬’ অনুষ্ঠানের আয়োজন করবে, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের।

বিএনপি সরকার ক্ষমতা গ্রহণ করার পর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এটিই সিঙ্গাপুরে প্রথম উচ্চপর্যায়ের সফর। এ সফরের মাধ্যমে বাংলাদেশ-সিঙ্গাপুর দ্বিপাক্ষিক সম্পর্ক অনেক দৃঢ় হবে এবং আগামী দিনে অর্থনীতিতে নতুন সম্ভাবনা তৈরি হবে বলে অনেকে মনে করছেন।

নিউজটি শেয়ার করুন

সিঙ্গাপুর সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আপডেট সময় ১২:২০:১৭ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬