ঢাকা ০৭:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

প্রথমবার লটারিতে গণপূর্তের ৭৬৭ উপ-সহকারী প্রকৌশলীর বদলি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:২৪:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • / 15

ছবি: সংগৃহীত

স্বচ্ছতা, জবাবদিহি এবং মানবসম্পদ ব্যবস্থাপনাকে আরও কার্যকর করতে প্রথমবারের মতো লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ জন উপ-সহকারী (সিভিল) প্রকৌশলীকে বদলি ও পদায়ন করা হয়েছে। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় বলছে, এ উদ্যোগ বদলি প্রক্রিয়ায় নিরপেক্ষতা নিশ্চিত করার পাশাপাশি নতুন দৃষ্টান্ত স্থাপন করবে।

গণপূর্ত অধিদপ্তরের ইতিহাসে প্রথমবারের মতো লটারির মাধ্যমে ৭৬৭ জন উপ-সহকারী (সিভিল) প্রকৌশলীর বদলি ও পদায়ন সম্পন্ন করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়। সরকারের উন্নয়ন কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহি এবং সুষ্ঠু মানবসম্পদ ব্যবস্থাপনা নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) রাজধানীর সেগুনবাগিচায় পূর্ত ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে দেশের আট বিভাগের প্রকৌশলীদের কর্মস্থল ও দায়িত্বপ্রাপ্ত শাখা লটারির মাধ্যমে নির্ধারণ করা হয়। পুরো কার্যক্রম তদারকি ও সমন্বয় করেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সারোয়ার আলম।

লটারির ফল অনুযায়ী, ঢাকা বিভাগে ৩১৭ জন, চট্টগ্রামে ১৩৩ জন, খুলনায় ৭৪ জন, রাজশাহীতে ৭৩ জন, রংপুরে ৬৪ জন, বরিশালে ৪৪ জন, সিলেটে ৩৩ জন এবং ময়মনসিংহে ২৯ জন উপ-সহকারী প্রকৌশলীকে পদায়ন করা হয়েছে।

পদায়নপ্রাপ্ত কর্মকর্তাদের গণপূর্ত অধিদপ্তরের প্রধান কার্যালয়, বিভাগীয় কার্যালয় এবং জেলা পর্যায়ের নির্বাহী প্রকৌশলীদের বিভিন্ন শাখায় দায়িত্ব দেওয়া হয়েছে।

অতিরিক্ত সচিব মো. সারোয়ার আলম বলেন, লটারিভিত্তিক এই বদলি পদ্ধতির মাধ্যমে নিরপেক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত হবে। একই সঙ্গে সরকারি মানবসম্পদ ব্যবস্থাপনায় একটি আধুনিক, কার্যকর ও গ্রহণযোগ্য পদ্ধতির সূচনা হলো।

গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কাজী মো. ফিরোজ হাসান বলেন, প্রথমবারের মতো চালু হওয়া এই ব্যবস্থা প্রকৌশলীদের মধ্যে আস্থা, সমতা ও স্বচ্ছতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরী, যুগ্মসচিব মোহাম্মদ মিজানুর রহমান, যুগ্মসচিব ফৌজিয়া খান, উপসচিব খান মো. নাজমুস শোয়েব, উপসচিব মো. আবু নাছের, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আবুল খায়ের, আশরাফুল হক, মো. আলমগীর খান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী সারোয়ার জাহানসহ মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্ত্রণালয় জানিয়েছে, আগামী সপ্তাহে একই পদ্ধতিতে গণপূর্ত অধিদপ্তরের ইলেক্ট্রোমেকানিক্যাল শাখার উপ-সহকারী প্রকৌশলীদের বদলি কার্যক্রমও লটারির মাধ্যমে সম্পন্ন করা হবে।

নিউজটি শেয়ার করুন

প্রথমবার লটারিতে গণপূর্তের ৭৬৭ উপ-সহকারী প্রকৌশলীর বদলি

আপডেট সময় ০৬:২৪:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬