ঢাকা ১২:২০ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
শিরোনাম :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে আজ প্রথম কর্মদিবস শুরু করছেন হাফিজ উদ্দিন আহমদ শশী হাসপাতাল (আকুপাংচার)-এ কল সেন্টার এক্সিকিউটিভ পদে নিয়োগ, আবেদন চলবে ৫ আগস্ট পর্যন্ত গোয়েন্দা হুমকিতে মাঝপথে বিমান বদলান ট্রাম্প, দাবি নিউইয়র্ক টাইমসের কাস্পিয়ান সাগরে ইরানি জাহাজে হামলা, ইউক্রেনকে দায়ী করে রাষ্ট্রদূত তলব ঢাকাসহ ১৩ অঞ্চলে ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা টাইফুন ‘নউল’ ঘিরে চীনে উচ্চ সতর্কতা বিচার বহির্ভূত হ/ত্যা প্রায় শূন্যের কোঠায় নেমেছে: আইনমন্ত্রী জুলাইয়ের চেতনা ধারণ ছাড়া এগিয়ে যাওয়া সম্ভব নয়: প্রতিরক্ষা উপদেষ্টা সাংবাদিকদের কাজ অ্যাক্টিভিস্ট হওয়া নয়: তথ্যমন্ত্রী সব বাধা মোকাবিলা করে দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখার প্রত্যয় প্রধানমন্ত্রীর

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে আজ প্রথম কর্মদিবস শুরু করছেন হাফিজ উদ্দিন আহমদ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৫৯:২৭ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
  • / 23

ছবি: সংগৃহীত

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে হাফিজ উদ্দিন আহমদের প্রথম কর্মদিবস আজ। রোববার (২৬ জুলাই) একাধিক আনুষ্ঠানিক কর্মসূচির মধ্য দিয়ে তিনি দায়িত্ব পালনের কার্যক্রম শুরু করবেন।

দিনের প্রথম কর্মসূচি অনুযায়ী, সকাল ১১টায় সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন তিনি।

এরপর দুপুর সাড়ে ১২টায় রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন।

আরও পড়ুন  নতুন রাষ্ট্রপতি নিয়ে সিদ্ধান্ত নেবে বিএনপির উচ্চপর্যায়: রিজভী

আনুষ্ঠানিক কর্মসূচি শেষে দুপুরে বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির নিয়মিত দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এদিকে, সদ্য পদত্যাগ করা রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন রোববার (২৬ জুলাই) দুপুরের মধ্যে বঙ্গভবন ত্যাগ করবেন। এরপর তিনি রাজধানীর গুলশানে নিজের বাসভবনে উঠবেন। এ উপলক্ষে সেখানে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে আজ প্রথম কর্মদিবস শুরু করছেন হাফিজ উদ্দিন আহমদ

আপডেট সময় ১১:৫৯:২৭ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে হাফিজ উদ্দিন আহমদের প্রথম কর্মদিবস আজ। রোববার (২৬ জুলাই) একাধিক আনুষ্ঠানিক কর্মসূচির মধ্য দিয়ে তিনি দায়িত্ব পালনের কার্যক্রম শুরু করবেন।

দিনের প্রথম কর্মসূচি অনুযায়ী, সকাল ১১টায় সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন তিনি।

এরপর দুপুর সাড়ে ১২টায় রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন।

আরও পড়ুন  পহেলা বৈশাখ সম্প্রীতি ও নতুন সম্ভাবনার প্রতীক: রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী