ঢাকা ০৭:২১ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
শিরোনাম :

লংমার্চ কর্মসূচি ঘিরে সায়েন্সল্যাবে কড়া পুলিশি নিরাপত্তা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:২৪:০২ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
  • / 17

ছবি সংগৃহীত

এইচএসসি ও সমমানের পরীক্ষা শেষে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে পূর্বঘোষিত লংমার্চ কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় কড়া পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে। বুধবার, ১৫ জুলাই দুপুরে পুরো এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় এবং সম্ভাব্য কর্মসূচিকে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে দেখা যায়।

সরেজমিনে দেখা যায়, সিটি কলেজ কেন্দ্র থেকে পরীক্ষা শেষ করে শিক্ষার্থীরা ধীরে ধীরে কেন্দ্র ত্যাগ করে নিজ নিজ গন্তব্যে চলে যাচ্ছেন। দুপুর সোয়া ১টা পর্যন্ত লংমার্চকে কেন্দ্র করে কোনো বড় ধরনের সমাবেশ বা জমায়েত দেখা যায়নি। অধিকাংশ শিক্ষার্থীকে অভিভাবকদের সঙ্গে দ্রুত কেন্দ্র ত্যাগ করতে দেখা যায়। সম্ভাব্য কর্মসূচির কারণে অন্য দিনের তুলনায় অভিভাবকদের উপস্থিতিও ছিল উল্লেখযোগ্য।

বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত আটটি সাধারণ শিক্ষা বোর্ডে পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র, হিসাববিজ্ঞান দ্বিতীয় পত্র এবং যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়। একই সময়ে মাদ্রাসা শিক্ষা বোর্ডে আরবি দ্বিতীয় পত্র এবং কারিগরি শিক্ষা বোর্ডে ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা-২ বিষয়ের পরীক্ষাও নেওয়া হয়।

আরও পড়ুন  ৮ ট্রিলিয়ন ডলারের খনিজে যুক্তরাষ্ট্রের আগ্রহ, সন্ত্রাস ও নিরাপত্তা বড় বাধা।

এর আগে মঙ্গলবার, ১৪ জুলাই রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে পরীক্ষা স্থগিতের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন। আন্দোলনকারীদের দাবির মধ্যে রয়েছে— দুর্যোগ পরিস্থিতি শেষ না হওয়া পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত, বৈরী আবহাওয়ার কারণে ১৩ জুলাই পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য পুনঃপরীক্ষার ব্যবস্থা এবং শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রীর পদত্যাগ।

এদিকে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে, জলাবদ্ধতার কারণে শুধুমাত্র চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা স্থগিত করা হয়েছে। দেশের অন্যান্য শিক্ষা বোর্ডে পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের বৈঠকেও এ সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

লংমার্চ কর্মসূচি ঘিরে সায়েন্সল্যাবে কড়া পুলিশি নিরাপত্তা

আপডেট সময় ০২:২৪:০২ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬

এইচএসসি ও সমমানের পরীক্ষা শেষে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে পূর্বঘোষিত লংমার্চ কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় কড়া পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে। বুধবার, ১৫ জুলাই দুপুরে পুরো এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় এবং সম্ভাব্য কর্মসূচিকে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে দেখা যায়।

সরেজমিনে দেখা যায়, সিটি কলেজ কেন্দ্র থেকে পরীক্ষা শেষ করে শিক্ষার্থীরা ধীরে ধীরে কেন্দ্র ত্যাগ করে নিজ নিজ গন্তব্যে চলে যাচ্ছেন। দুপুর সোয়া ১টা পর্যন্ত লংমার্চকে কেন্দ্র করে কোনো বড় ধরনের সমাবেশ বা জমায়েত দেখা যায়নি। অধিকাংশ শিক্ষার্থীকে অভিভাবকদের সঙ্গে দ্রুত কেন্দ্র ত্যাগ করতে দেখা যায়। সম্ভাব্য কর্মসূচির কারণে অন্য দিনের তুলনায় অভিভাবকদের উপস্থিতিও ছিল উল্লেখযোগ্য।

বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত আটটি সাধারণ শিক্ষা বোর্ডে পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র, হিসাববিজ্ঞান দ্বিতীয় পত্র এবং যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়। একই সময়ে মাদ্রাসা শিক্ষা বোর্ডে আরবি দ্বিতীয় পত্র এবং কারিগরি শিক্ষা বোর্ডে ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা-২ বিষয়ের পরীক্ষাও নেওয়া হয়।

আরও পড়ুন  রাজধানীতে নিরাপত্তা জোরদার: ছিনতাইকারীসহ গ্রেপ্তার ১২