ঢাকা ০৯:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

রূপপুর প্রকল্পে কর্মরত প্রায় ৫ হাজার বিদেশি বিশেষজ্ঞ ও শ্রমিক: সংসদে বিজ্ঞানমন্ত্রী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:৫৮:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
  • / 69

ছবি সংগৃহীত

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে বর্তমানে প্রায় ৫ হাজার বিদেশি বিশেষজ্ঞ ও দক্ষ শ্রমিক কর্মরত রয়েছেন বলে জাতীয় সংসদে জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। তিনি জানান, একই সঙ্গে প্রকল্প পরিচালনার জন্য ১ হাজার ৩৩৬ জন বাংলাদেশি বিজ্ঞানী, প্রকৌশলী ও প্রযুক্তিবিদ আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ গ্রহণ করেছেন।

মঙ্গলবার জাতীয় সংসদে ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশ্নোত্তর পর্বে জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুলের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য তুলে ধরেন।

বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী বলেন, রাশিয়ান ঠিকাদারের তত্ত্বাবধানে ১ হাজার ৩৩৬ জন বাংলাদেশি বিজ্ঞানী, প্রকৌশলী ও প্রযুক্তিবিদ রাশিয়ান ফেডারেশন এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রশিক্ষণকেন্দ্রে আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। বর্তমানে প্রকল্পে প্রায় ৫ হাজার বিদেশি বিশেষজ্ঞ ও দক্ষ শ্রমিক কর্মরত আছেন।

আরও পড়ুন  সুদানের স্বর্ণখনি ধসে ১১ শ্রমিক নিহত, আহত ৭

তিনি আরও জানান, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জেনারেল কন্ট্রাক্টের আওতায় আন্তর্জাতিক মানসম্পন্ন একটি পূর্ণাঙ্গ প্রশিক্ষণকেন্দ্র স্থাপন করা হয়েছে। সেখানে ফুল-স্কেল সিম্যুলেটরসহ প্রয়োজনীয় সব কারিগরি সরঞ্জাম ব্যবহার করে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

মন্ত্রী বলেন, প্রশিক্ষণকেন্দ্রে দায়িত্ব পালনকারী বাংলাদেশি কর্মকর্তা, প্রকৌশলী ও কারিগরি কর্মীরা রাশিয়া থেকে সরাসরি প্রশিক্ষণ গ্রহণ করেছেন এবং বর্তমানে তারা প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন।

এদিকে একই প্রশ্নোত্তর পর্বে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য নূরুল ইসলামের এক প্রশ্নের জবাবে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের জানান, সারা দেশে ১০১টি পার্ক নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে তাঁর মন্ত্রণালয়।

নিউজটি শেয়ার করুন

রূপপুর প্রকল্পে কর্মরত প্রায় ৫ হাজার বিদেশি বিশেষজ্ঞ ও শ্রমিক: সংসদে বিজ্ঞানমন্ত্রী

আপডেট সময় ০৬:৫৮:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে বর্তমানে প্রায় ৫ হাজার বিদেশি বিশেষজ্ঞ ও দক্ষ শ্রমিক কর্মরত রয়েছেন বলে জাতীয় সংসদে জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। তিনি জানান, একই সঙ্গে প্রকল্প পরিচালনার জন্য ১ হাজার ৩৩৬ জন বাংলাদেশি বিজ্ঞানী, প্রকৌশলী ও প্রযুক্তিবিদ আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ গ্রহণ করেছেন।

মঙ্গলবার জাতীয় সংসদে ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশ্নোত্তর পর্বে জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুলের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য তুলে ধরেন।

বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী বলেন, রাশিয়ান ঠিকাদারের তত্ত্বাবধানে ১ হাজার ৩৩৬ জন বাংলাদেশি বিজ্ঞানী, প্রকৌশলী ও প্রযুক্তিবিদ রাশিয়ান ফেডারেশন এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রশিক্ষণকেন্দ্রে আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। বর্তমানে প্রকল্পে প্রায় ৫ হাজার বিদেশি বিশেষজ্ঞ ও দক্ষ শ্রমিক কর্মরত আছেন।

আরও পড়ুন  মে দিবস উপলক্ষে নয়াপল্টনে আজ শ্রমিক দলের সমাবেশ