ঢাকা ০২:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
শিরোনাম :
ইশরাকের পদত্যাগের খবর ভিত্তিহীন, দাবি প্রতিমন্ত্রীর দপ্তরের বক্স অফিসে ‘জেলার ২’-এর ঝড় আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন ফিলিস্তিনিদের জলপাই চুরির পক্ষে ইসরাইলি রাব্বির ফতোয়া ক্যারিবিয়ান ক্রিকেটের সুদিন ফেরাতে আর্থিক সহায়তার জোরালো দাবি স্যামির আইয়ুব বাচ্চুর প্রয়াণ দিবসে তাঁকে উৎসর্গ করে কন্সট্যান্টের ‘শেষ বিকেল’ সাজেক ফেরার পথে চাঁদের গাড়ি উল্টে দুর্ঘটনা, আহত ৭ ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে মুম্বাইয়ে তলব করলেন রুবিও, চরম বিতর্কে মোদি সরকার ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী আখলাকিকে নিয়োগ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদি রাষ্ট্রদূতকে তলব

কুষ্টিয়ায় বিএনপি নেতা গুলিবিদ্ধ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:২৬:৩৮ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬
  • / 94

ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার ভেড়ামারায় বালুমহাল নিয়ে বিরোধের জেরে দুর্বৃত্তদের হামলায় নাসিরুল বিশ্বাস (৫০) নামে এক বিএনপি নেতা গুলিবিদ্ধ হয়েছেন। হামলায় তার পায়েও ধারালো অস্ত্রের আঘাত লাগে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন এবং আশঙ্কামুক্ত বলে চিকিৎসক জানিয়েছেন।

রোববার, ৫ জুলাই বিকেলে উপজেলার বাহিরচর ইউনিয়নের ১৬ দাগ হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। আহত নাসিরুল বিশ্বাস বাহিরচর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এবং বালু ব্যবসার সঙ্গে সম্পৃক্ত।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, বালু বিক্রির উদ্দেশ্যে হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় গেলে আগে থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা নাসিরুল বিশ্বাসের ওপর হামলা চালায়।
এ সময় তাকে লক্ষ্য করে গুলি ছোড়া হলে একটি গুলি তার পিঠে লাগে। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়েও তার পায়ে আঘাত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

আরও পড়ুন  পূর্বশত্রুতার জেরে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. ইকবাল হাসান জানান, নাসিরুল বিশ্বাসের পিঠ থেকে একটি গুলি অপসারণ করা হয়েছে। তার পায়ে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত।

বাহিরচর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জহুরুল ইসলাম বিজলী বলেন, নাসিরুল বিশ্বাস ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক। হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় তাদের বালু ব্যবসা রয়েছে এবং তিনি সেটির দেখাশোনা করতেন। রোববার বালু বিক্রির জন্য সেখানে গেলে দুর্বৃত্তরা তাকে গুলি করে।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান বলেন, প্রাথমিকভাবে বালুমহাল নিয়ে বিরোধের জেরেই হামলার ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তার সঙ্গে থাকা ব্যক্তিদের বরাত দিয়ে তিনি জানান, হামলায় সাতজন অংশ নেয়। তাদের মধ্যে ছয়জন মুখোশ পরা ছিল।
একজনের মুখ খোলা থাকলেও হামলাকারীদের কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি। খুঁটিবগাড়ি বালুমহালকে কেন্দ্র করে বিরোধের সূত্র ধরেই এ হামলার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

কুষ্টিয়ায় বিএনপি নেতা গুলিবিদ্ধ

আপডেট সময় ০৩:২৬:৩৮ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬

কুষ্টিয়ার ভেড়ামারায় বালুমহাল নিয়ে বিরোধের জেরে দুর্বৃত্তদের হামলায় নাসিরুল বিশ্বাস (৫০) নামে এক বিএনপি নেতা গুলিবিদ্ধ হয়েছেন। হামলায় তার পায়েও ধারালো অস্ত্রের আঘাত লাগে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন এবং আশঙ্কামুক্ত বলে চিকিৎসক জানিয়েছেন।

রোববার, ৫ জুলাই বিকেলে উপজেলার বাহিরচর ইউনিয়নের ১৬ দাগ হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। আহত নাসিরুল বিশ্বাস বাহিরচর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এবং বালু ব্যবসার সঙ্গে সম্পৃক্ত।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, বালু বিক্রির উদ্দেশ্যে হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় গেলে আগে থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা নাসিরুল বিশ্বাসের ওপর হামলা চালায়।
এ সময় তাকে লক্ষ্য করে গুলি ছোড়া হলে একটি গুলি তার পিঠে লাগে। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়েও তার পায়ে আঘাত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

আরও পড়ুন  বিএনপির নির্বাচনী ইশতেহারে যেসব বিষয় থাকছে