ঢাকা ০৩:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
শিরোনাম :
বঙ্গোপসাগরে পাথরঘাটার ট্রলার ডুবি, ৫ জেলে নিখোঁজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিবহন সংকটে স্বস্তি, মিলছে ১০টি নতুন বাস নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন শি জিনপিং সাংবাদিক রেজোয়ানের বিরুদ্ধে মামলা, সিএমজেএফের নিন্দা ষষ্ঠ থেকে স্নাতক পর্যন্ত মেয়েদের উপবৃত্তি চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর এসব হাসপাতাল কীভাবে অনুমোদন পায় সিডিএ চেয়ারম্যানের প্রশ্ন আমাদের নজরুল তারেক রহমান: চিফ হুইপ বাংলাদেশের সঙ্গে খেলতে ব্রাজিলের একগুচ্ছ শর্ত নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশে বাধা নেই: আইনমন্ত্রী সংঘবদ্ধ ধর্ষণ মামলা মিথ্যা প্রমাণিত, নারীর বিরুদ্ধে মামলার নির্দেশ

পদ্মায় বালু উত্তোলন নিয়ে গুলিতে বিএনপি কর্মী নিহত

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:৩৯:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬
  • / 68

ছবি: সংগৃহীত

পাবনার সদর উপজেলায় পদ্মা নদীতে অবৈধ বালু উত্তোলনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মঞ্জু শেখ (৪০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। স্থানীয় বিএনপি নেতাদের দাবি, নিহত মঞ্জু শেখ দলটির একজন কর্মী ছিলেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছে পুলিশ।

শুক্রবার (২৬ জুন) দুপুর ১টার দিকে সদর উপজেলার চরতারাপুর ও ভাঁড়ারা ইউনিয়নের সীমান্তবর্তী জোতকাকুরিয়া কলাবাগান পদ্মার চর এলাকায় এ ঘটনা ঘটে। পাবনার অতিরিক্ত পুলিশ সুপার রেজিনূর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত মঞ্জু শেখ সদর উপজেলার চরতারাপুর এলাকার আড়িয়া গোয়াইলবাড়ি গ্রামের দারোগ আলী শেখের ছেলে। তিনি সুজানগর উপজেলা বিএনপির সদস্যসচিব শেখ আব্দুর রউফ এবং চরতারাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শেখ রহমত আলীর ভাতিজা।

আরও পড়ুন  পদ্মায় ডুবে কিশোরের মর্মান্তিক মৃত্যু

স্থানীয়দের ভাষ্য, জোতকাকুরিয়া কলাবাগান এলাকার পদ্মার চরে বালু উত্তোলন এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এর জেরে শুক্রবার সকালে উভয় পক্ষ সংঘর্ষ ও গোলাগুলিতে জড়িয়ে পড়ে। এতে মঞ্জু শেখ গুলিবিদ্ধ হন এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

সুজানগর উপজেলা বিএনপির সদস্যসচিব শেখ আব্দুর রউফ দাবি করেন, চরতারাপুর ও ভাঁড়ারা এলাকার কয়েকজন বালু উত্তোলনের চেষ্টা করলে তাঁর ভাতিজারা বাধা দেন। এ সময় প্রতিপক্ষ গুলি চালালে মঞ্জু শেখ নিহত হন। তিনি আরও দাবি করেন, নিহত মঞ্জু বিএনপির একজন কর্মী ছিলেন।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার রেজিনূর রহমান বলেন, বালু উত্তোলনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মঞ্জু শেখ নিহত হয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

পদ্মায় বালু উত্তোলন নিয়ে গুলিতে বিএনপি কর্মী নিহত

আপডেট সময় ০৭:৩৯:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬

পাবনার সদর উপজেলায় পদ্মা নদীতে অবৈধ বালু উত্তোলনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মঞ্জু শেখ (৪০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। স্থানীয় বিএনপি নেতাদের দাবি, নিহত মঞ্জু শেখ দলটির একজন কর্মী ছিলেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছে পুলিশ।

শুক্রবার (২৬ জুন) দুপুর ১টার দিকে সদর উপজেলার চরতারাপুর ও ভাঁড়ারা ইউনিয়নের সীমান্তবর্তী জোতকাকুরিয়া কলাবাগান পদ্মার চর এলাকায় এ ঘটনা ঘটে। পাবনার অতিরিক্ত পুলিশ সুপার রেজিনূর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত মঞ্জু শেখ সদর উপজেলার চরতারাপুর এলাকার আড়িয়া গোয়াইলবাড়ি গ্রামের দারোগ আলী শেখের ছেলে। তিনি সুজানগর উপজেলা বিএনপির সদস্যসচিব শেখ আব্দুর রউফ এবং চরতারাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শেখ রহমত আলীর ভাতিজা।

আরও পড়ুন  সিরিয়া থেকে বেআইনিভাবে তেল উত্তোলন করছে SDF/YPG, AANES