ঢাকা ০৫:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিট, লাউঞ্জ ও ভূমি সেবায় বিশেষ সুবিধা ‎হোয়াটসঅ্যাপে আসছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, বদলাচ্ছে ব্যবহার অভিজ্ঞতা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার

সীমান্তে হত্যা ও মাদক দমনের দায় সরকার এড়াতে পারে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:৪২:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
  • / 78

ছবি সংগৃহীত

বাংলাদেশে মাদকের অনুপ্রবেশ, বিস্তার এবং সীমান্ত হত্যা নিয়ে উদ্বেগ প্রকাশ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, দেশে মাদক কোথা থেকে আসে এবং কার মাধ্যমে আসে—সরকারকে অবশ্যই তা খুঁজে বের করতে হবে। সীমান্তে হত্যা এবং মাদক পাচার দমন না হওয়ার দায় বর্তমান সরকার কোনোভাবেই এড়াতে পারে না।

আজ শুক্রবার (১৫ মে) জুমার নামাজ শেষে শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করেন নাসীরুদ্দীন পাটওয়ারী। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় মসজিদের সামনে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী সীমান্ত সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলে বলেন, “সীমান্তে প্রতিনিয়ত মানুষ মারা যাচ্ছে, তখন সরকার কিংবা স্বরাষ্ট্রমন্ত্রী কী ভূমিকা রাখছেন? যদি মাদকের অবৈধ ব্যবসার কোনো লভ্যাংশ বা পারসেন্টেজ প্রশাসনের কাছে না যায়, তবে সীমান্তে মাদক পাচার কেন পুরোপুরি বন্ধ করা যাচ্ছে না—দেশবাসীর পক্ষ থেকে এই প্রশ্ন আমরা রেখে গেলাম।”

বিগত সরকারের আমলের প্রসঙ্গ টেনে এনসিপির এই নেতা বলেন, শেখ হাসিনার শাসনামলে দেশে ব্যাপকভাবে ইয়াবা ব্যবসা চলত। কিন্তু রাজনৈতিক পটপরিবর্তনের পরও আজও ঢাকা শহরে কীভাবে ইয়াবা ও ফেন্সিডিল আসছে, তা খতিয়ে দেখা দরকার। কোন প্রভাবশালী চক্র এর পেছনে জড়িত এবং কারা এই সিন্ডিকেট চালাচ্ছে, তা চিহ্নিত করতে সরকারকে দ্রুত তদন্ত শুরু করার তাগিদ দেন তিনি।

তরুণ প্রজন্মকে মাদকের হাত থেকে রক্ষা করার প্রত্যয় ব্যক্ত করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “আমরা তরুণদের কল্যাণে শপথ নিচ্ছি যে, বাংলাদেশ থেকে ফেন্সিডিল, ইয়াবাসহ সব ধরনের মাদক চিরতরে বিদায় করব।

আমাদের কোনো সংকীর্ণ দলীয় স্বার্থ নেই, আমাদের একটাই দল—তার নাম বাংলাদেশ। দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।” একই সঙ্গে তিনি দেশের আলেম সমাজের নেতৃত্বে মসজিদভিত্তিক একটি সুন্দর ও সুশৃঙ্খল সমাজব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

সীমান্তে হত্যা ও মাদক দমনের দায় সরকার এড়াতে পারে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

আপডেট সময় ০৩:৪২:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬