ঢাকা ০৬:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
রামেক হাসপাতালে রোগীদের ভোগান্তি কমাতে বসছে একক ‘অ্যাম্বুলেন্স সেন্টার’ বিদ্যুৎ-গ্যাস সংকটের প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ আজ নাটোরে ৪৫ টাকা চা বিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫ শাহজালাল বিমানবন্দরে আনসার সদস্যদের যাতায়াত সহজে বিশেষ বাস সেবা চালু ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে পরিকল্পনার মাধ্যমে: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই ভোজ্যতেলের দাম নির্ধারণ: বাণিজ্যমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য উপহাইকমিশনের সতর্কবার্তা নেপালের ভয়াবহ দুর্যোগে সহায়তার হাত বাড়াল বাংলাদেশ ছিনতাইয়ের ঘটনায় শিক্ষিকার মৃত্যু: উদ্ধার বাইক নিয়ে প্রশ্ন, ডিবির ছায়া তদন্ত

শিক্ষাব্যবস্থাকে মূল্যবোধ ও মানসম্পন্ন শিক্ষার ভিত্তিতে গড়তে চাই: শিক্ষামন্ত্রী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:৫৪:৪৪ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬
  • / 104

ছবি সংগৃহীত

দেশের বিদ্যমান শিক্ষাব্যবস্থাকে পারিবারিক ও ধর্মীয় মূল্যবোধের ভিত্তিতে পুনর্গঠন করার উদ্যোগ নিয়েছে সরকার। আজ বুধবার (৬ মে) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এই পরিকল্পনার কথা জানান শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী বলেন, “আমাদের পারিবারিক ও ধর্মীয় মূল্যবোধের যে অবক্ষয় ঘটেছে, তার উন্নতি ঘটাতে হবে। এই মূল্যবোধগুলো কীভাবে পলিসিগতভাবে উন্নয়ন করা যায়, সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এবং আমরা সেই লক্ষ্যেই কাজ করছি।”

আরও পড়ুন  প্রতিবন্ধী শিক্ষার্থীদের মানসম্মত ও একীভূত শিক্ষাব্যবস্থা নিশ্চিতে শিক্ষা উপদেষ্টার আশ্বাস

মন্ত্রী জানান, সারা দেশের স্কুল পর্যায়ের অষ্টম থেকে দ্বাদশ শ্রেণি এবং স্নাতক পর্যায়ে বিএনসিসি গড়ে তোলা অত্যন্ত প্রয়োজনীয় হয়ে পড়েছে। নিরক্ষরতা দূরীকরণসহ যেকোনো জাতীয় দুর্যোগে বিএনসিসি কীভাবে ভূমিকা রাখতে পারে এবং সংগঠনটিকে আরও শক্তিশালী করা যায়, সে বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে।

বৈঠক শেষে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন বলেন, “আমরা এমন একটি শিক্ষাব্যবস্থা চাই যেখানে ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ কালচার গড়ে উঠবে। শিক্ষার্থীরা আনন্দের সঙ্গে উৎসবমুখর পরিবেশে জ্ঞান অর্জন করবে এবং বাস্তব জীবনের জন্য প্রস্তুত হবে।”

শিক্ষাব্যবস্থাকে প্রিন্সিপাল, এথিক্স ও মানসম্পন্ন শিক্ষার ওপর ভিত্তি করে গড়ে তোলা হবে।
শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে কো-কারিকুলার অ্যাক্টিভিটিকে প্রাধান্য দেওয়া হবে।
সরকারের উন্নয়ন কার্যক্রম ও ম্যানিফেস্টোর পলিসি বাস্তবায়নে শিক্ষার্থীদের যুক্ত করা হবে।

বিএনসিসি, গার্লস গাইড, স্কাউট ও রোভারের মতো প্ল্যাটফর্মগুলোকে জাতীয় পর্যায়ে আরও বিস্তৃত করতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

শিক্ষাব্যবস্থাকে মূল্যবোধ ও মানসম্পন্ন শিক্ষার ভিত্তিতে গড়তে চাই: শিক্ষামন্ত্রী

আপডেট সময় ০৩:৫৪:৪৪ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬

দেশের বিদ্যমান শিক্ষাব্যবস্থাকে পারিবারিক ও ধর্মীয় মূল্যবোধের ভিত্তিতে পুনর্গঠন করার উদ্যোগ নিয়েছে সরকার। আজ বুধবার (৬ মে) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এই পরিকল্পনার কথা জানান শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী বলেন, “আমাদের পারিবারিক ও ধর্মীয় মূল্যবোধের যে অবক্ষয় ঘটেছে, তার উন্নতি ঘটাতে হবে। এই মূল্যবোধগুলো কীভাবে পলিসিগতভাবে উন্নয়ন করা যায়, সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এবং আমরা সেই লক্ষ্যেই কাজ করছি।”

আরও পড়ুন  অনলাইন শিক্ষা কার্যক্রমে নতুন পরিকল্পনার কথা জানালেন শিক্ষামন্ত্রী