ঢাকা ০৪:৩১ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিট, লাউঞ্জ ও ভূমি সেবায় বিশেষ সুবিধা ‎হোয়াটসঅ্যাপে আসছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, বদলাচ্ছে ব্যবহার অভিজ্ঞতা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার

খেলার মাঠে আর বসবে না মেলা : ক্রীড়া প্রতিমন্ত্রী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:০০:৩৪ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬
  • / 84

ছবি সংগৃহীত

দেশের কোনো স্টেডিয়াম বা খেলার মাঠে এখন থেকে আর মেলার আয়োজন করার অনুমতি দেওয়া হবে না। আজ বুধবার (৬ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের শেষ দিনের অধিবেশন শেষে সাংবাদিকদের এ কথা জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক।

প্রতিমন্ত্রী জানান, অতীতে জেলা পর্যায়ের স্টেডিয়ামগুলোতে মেলার অনুমতি দেওয়ার ফলে নিয়মিত খেলাধুলা ব্যাপকভাবে বাধাগ্রস্ত হতো। এই সংস্কৃতি বন্ধ করতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ইতিমধ্যে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে।

আমিনুল হক বলেন, “আমি দায়িত্ব নেওয়ার পর থেকে এখন পর্যন্ত মেলার জন্য কোনো অনুমতি দেইনি। ভবিষ্যতেও স্টেডিয়ামকে মেলার জন্য ব্যবহার করার সুযোগ আমরা কাউকে দেব না।”

মাঠে হকার পুনর্বাসন নিয়ে সিটি করপোরেশনের পরিকল্পনার বিষয়ে প্রতিমন্ত্রী জানান, মাঠের প্রকৃত অবস্থা পর্যবেক্ষণে সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা মাঠ পরিদর্শন করেছেন। যেসব জায়গা খেলার উপযোগী, সেখানে যাতে কোনো হকার বসানো না হয়, সে বিষয়ে সিটি করপোরেশনের সঙ্গে কথা বলে বিষয়টি নিশ্চিত করা হবে।

এর পাশাপাশি দেশের সব জেলা স্টেডিয়াম, ক্রীড়া কমপ্লেক্স ও সুইমিং কমপ্লেক্সগুলোকে নতুন করে সংস্কার করে সচল করার কাজ শুরু হয়েছে, যার মূল লক্ষ্য তৃণমূল থেকে দক্ষ খেলোয়াড় তুলে আনা।

ডিসিদের সঙ্গে সমন্বয় করে সারা দেশে কর্মসংস্থান ও ক্রীড়া চর্চা বাড়ানোর ওপর জোর দিয়ে প্রতিমন্ত্রী বলেন:
বিভাগীয় ও জেলা প্রশাসকদের মাধ্যমে একটি শক্ত নেটওয়ার্ক গড়ে তোলা হবে।
ইউনিয়ন পর্যায় পর্যন্ত আগামী প্রজন্মকে খেলাধুলার সঙ্গে যুক্ত করা হবে।
‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির মাধ্যমে জেলা পর্যায়ে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে এবং প্রথম সেশন শেষে এটি দ্বিতীয়বার আরও বড় পরিসরে শুরু হবে।

নিউজটি শেয়ার করুন

খেলার মাঠে আর বসবে না মেলা : ক্রীড়া প্রতিমন্ত্রী

আপডেট সময় ০৩:০০:৩৪ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬