ঢাকা ০৭:২০ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ দেশীয় মাছের উৎপাদন বাড়াতে শিবগঞ্জে পোনামাছ অবমুক্ত বাংলাদেশ-হংকংয়ের মধ্যে দ্বিপাক্ষিক বিনিয়োগ সুরক্ষা চুক্তি উন্নয়ন প্রকল্পের ব্যয় কমাতে ব্যবস্থা: সংসদে প্রধানমন্ত্রী জুলাই জাদুঘরে গিয়ে আবেগাপ্লুত রাষ্ট্রপতি, দেখলেন প্রামাণ্যচিত্র হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনা, নিহত ২ সেনাসদস্য রাজধানীর যেসব এলাকায় বৃহস্পতিবার ৮ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য-মাননীয়’ নয় স্থানীয় নির্বাচনে আইনে বাধা না থাকলে সবাই প্রার্থী হতে পারবেন: সিইসি নতুন ফোন আনছে অ্যাপল

উজান থেকে নামছে ঢল; ৩ জেলায় বন্যার শঙ্কা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:২৫:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
  • / 119

ছবি সংগৃহীত

দেশের উত্তর-পূর্বাঞ্চলের হাওর অববাহিকায় আগামী কয়েকদিন ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। এর ফলে সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার নিম্নাঞ্চলে প্রাক-মৌসুমি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরের সবশেষ বুলেটিনে এই তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, বর্তমানে সুরমা-কুশিয়ারা ও ধনু-বাউলাই নদীসমূহের পানি কিছুটা কমলেও ভোগাই-কংস নদীর পানি বাড়তে শুরু করেছে। তবে এখন পর্যন্ত সবকটি নদী বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চল এবং উজানে ভারী বৃষ্টিপাত হওয়ায় নদ-নদীতে পানি বৃদ্ধির প্রবণতা লক্ষ করা গেছে।

আরও পড়ুন  শিবগঞ্জে পানিবন্দি হাজার হাজার পরিবার

আবহাওয়া অধিদপ্তর ও বৈশ্বিক আবহাওয়া সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, আগামী তিন দিন হাওর অববাহিকায় বৃষ্টিপাতের তীব্রতা আরও বাড়তে পারে। এতে সুরমা, কুশিয়ারা, খোয়াই ও জুড়ি নদীর পানি দ্রুত বেড়ে বিপৎসীমা অতিক্রম করার আশঙ্কা রয়েছে। এর ফলে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার নদী সংলগ্ন নিম্নাঞ্চল।

বন্যা পূর্বাভাস কেন্দ্রের তথ্যমতে, আগামী তিন দিনে ধনু-বাউলাই ও ভোগাই-কংস নদীসমূহের পানিও বৃদ্ধি পাবে। তৃতীয় দিনের মাথায় নেত্রকোনা ও কিশোরগঞ্জ জেলার ভোগাই-কংস নদী ও এর প্রধান উপনদীগুলোর পানি সতর্কসীমায় পৌঁছে নিম্নাঞ্চল প্লাবিত করতে পারে।

সংশ্লিষ্ট এলাকার কৃষকদের ফসলি জমি রক্ষায় দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি হাওরবাসীকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে স্থানীয় প্রশাসন।

নিউজটি শেয়ার করুন

উজান থেকে নামছে ঢল; ৩ জেলায় বন্যার শঙ্কা

আপডেট সময় ০৪:২৫:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬