ঢাকা ০৫:১৫ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দায়বদ্ধতাহীন ভালোবাসার নতুন নাম ‘ন্যানোশিপ’, বিশেষজ্ঞরা দিচ্ছেন সতর্কবার্তা ঢাকার ইতিহাসে প্রথম নারী ডিসি ফরিদা খানম নেত্রকোনায় জমি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে নারী নিহত, আহত অন্তত ৩০ ইন্টারনেট প্যাকেজের মেয়াদ নিয়ে গ্রাহক স্বার্থ রক্ষায় সক্রিয় সরকার; সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই থেকে শিক্ষার্থীদের মিলবে পাটের তৈরি স্কুলব্যাগ ও পোশাক যে ৭ পাম্পে ২৫% অতিরিক্ত অকটেন দিচ্ছে বিপিসি পরিবহন ভাড়ার নতুন সিদ্ধান্ত কাল: জানালেন সেতুমন্ত্রী ইউপি সদস্যকে অপহরণ; মুক্তিপণ দাবি ৩০ লাখ টাকা ধান ও চালের সংগ্রহ মূল্য নির্ধারণ; ৩৬ টাকা কেজিতে ধান কিনবে সরকার দুগ্ধপোষ্য সন্তানসহ কারামুক্ত যুব মহিলা লীগ নেত্রী

ধান ও চালের সংগ্রহ মূল্য নির্ধারণ; ৩৬ টাকা কেজিতে ধান কিনবে সরকার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:০২:০১ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
  • / 26

ছবি: সংগৃহীত

চলতি বোরো মৌসুমে অভ্যন্তরীণ বাজার থেকে ১৮ লাখ মেট্রিক টন ধান ও চাল এবং ৫০ হাজার মেট্রিক টন গম সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। প্রতি কেজি বোরো ধানের দাম ৩৬ টাকা এবং সেদ্ধ চালের দাম ৪৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

আজ বুধবার (২২ এপ্রিল) সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির (এফপিএমসি) সভা শেষে এক সংবাদ সম্মেলনে কমিটির সভাপতি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এসব তথ্য জানান।

সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৩ মে থেকে বোরো ধান ও গম কেনা শুরু হবে এবং তা চলবে ৩১ আগস্ট পর্যন্ত। ধানের ক্ষেত্রে দাম নির্ধারণ করা হয়েছে প্রতি কেজি ৩৬ টাকা এবং গম ৩৬ টাকা। অন্যদিকে, প্রতি কেজি সেদ্ধ চাল ৪৯ টাকা এবং আতপ চাল ৪৮ টাকা দরে কেনা হবে। চাল সংগ্রহ অভিযান শুরু হবে ১৫ মে থেকে এবং এটিও ৩১ আগস্ট পর্যন্ত চলবে।

সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, দেশে চালের বার্ষিক জাতীয় চাহিদা ৪ কোটি ২৪ লাখ মেট্রিক টন। বর্তমান উৎপাদন প্রায় চাহিদার কাছাকাছি থাকায় দেশে খাদ্যশস্যের কোনো ঘাটতি নেই। তিনি আরও বলেন, “এ বছর বোরো মৌসুম অত্যন্ত ভালো যাচ্ছে। আবহাওয়ার রিপোর্ট অনুযায়ী বড় কোনো প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা নেই। ফলে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি উৎপাদন হবে বলে আমরা আশাবাদী।”

খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় মজুত সমৃদ্ধ রাখার ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী জানান, নির্ধারিত সময়ের মধ্যে লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে। তবে প্রয়োজনে ৩১ আগস্টের পর সময় বাড়ানোর বিষয়ে পুনরায় সভার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। সরকারি এই সংগ্রহ অভিযানের ফলে কৃষকরা বাজারে ধানের ন্যায্যমূল্য পাবেন বলে মনে করছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়।

বিষয় :

নিউজটি শেয়ার করুন

ধান ও চালের সংগ্রহ মূল্য নির্ধারণ; ৩৬ টাকা কেজিতে ধান কিনবে সরকার

আপডেট সময় ০৩:০২:০১ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬