ঢাকা ০৭:৩১ অপরাহ্ন, রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর: সংসদে বিল পাস কুয়েতের তেলক্ষেত্রে ইরানি ড্রোন হামলা ব্যাপক অর্থনৈতিক ক্ষতির শঙ্কা চলন্ত লরিতে আগুন, চালকের বুদ্ধিমত্তায় রক্ষা পেল ফিলিং স্টেশন দেশে হামের প্রকোপে ২৪ ঘণ্টায় ১২ জনের মৃত্যু মানিকগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য এবিএম আনোয়ারুল হক আর নেই শামীম ওসমানসহ ১২ আসামির অভিযোগ গঠন শুনানি ১৯ এপ্রিল রাত ৭টা পর্যন্ত চলবে বিকিকিনি: নতুন সময়সীমা ঘোষণা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের সৌজন্য সাক্ষাৎ হাম দমনে বিশেষ টিকাদান শুরু: অতীতের অবহেলাকে দায়ী করলেন স্বাস্থ্যমন্ত্রী মার্কিন পাইলট উদ্ধার অভিযানে পাঁচজন নিহত: আইআরজিসি

হাম দমনে বিশেষ টিকাদান শুরু: অতীতের অবহেলাকে দায়ী করলেন স্বাস্থ্যমন্ত্রী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:০৩:৩৭ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬
  • / 20

ছবি: সংগৃহীত

দেশে হামের ক্রমবর্ধমান প্রাদুর্ভাব মোকাবিলায় আজ থেকে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু করেছে সরকার। রোববার (৫ এপ্রিল) সকালে ঢাকার নবাবগঞ্জে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধনকালে স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল বিগত সরকারগুলোর অবহেলার কারণে বর্তমান পরিস্থিতি জটিল হয়েছে বলে তীব্র সমালোচনা করেন।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আজ থেকে দেশের ১৮টি জেলার ৩০টি উপজেলায় প্রথম ধাপের বিশেষ টিকাদান শুরু হয়েছে। এই কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের টিকা দেওয়া হচ্ছে। আগামী ৩ মে থেকে এই কার্যক্রম সারাদেশে একযোগে বড় পরিসরে শুরু হবে। প্রথম ধাপে ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের নির্দিষ্ট কিছু ঝুঁকিপূর্ণ উপজেলাকে প্রাধান্য দেওয়া হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী অভিযোগ করেন, পূর্ববর্তী সরকারগুলো সংক্রামক ব্যাধি দমনে যথাযথ গুরুত্ব দেয়নি।

আরও পড়ুন  হামের প্রাদুর্ভাব মোকাবিলায় দ্রুত আসছে ভ্যাকসিন: স্বাস্থ্যমন্ত্রী

তিনি বলেন, “২০২০ সালের ডিসেম্বরের পর নিয়মিত টিকাদান কর্মসূচি ব্যাহত হওয়ায় আজ আমাদের এই পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে। সেই সময়ের অবহেলার ফল এখন সাধারণ মানুষকে ভোগ করতে হচ্ছে।” রাজশাহীতে মাত্র ১১ দিনে ৩৩টি শিশুর মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করে মন্ত্রী বলেন, “এই খবর শুনে আমার কলিজা ফেটে গেছে। শিশুদের সুরক্ষায় এখন থেকে বছরজুড়ে টিকাদান কার্যক্রম অব্যাহত রাখার স্থায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে, যাতে ভবিষ্যতে এমন মানবিক বিপর্যয় আর না ঘটে।”

প্রথম পর্যায়ের এই বিশেষ কার্যক্রমে অন্তর্ভুক্ত হয়েছে রাজশাহীর গোদাগাড়ী; ঢাকার নবাবগঞ্জ; মুন্সিগঞ্জের লৌহজং, সদর ও শ্রীনগর; ময়মনসিংহের ত্রিশাল, সদর ও ফুলপুর; এবং পাবনার ঈশ্বরদী ও সদরসহ ৩০টি উপজেলা।

স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণ করে পর্যায়ক্রমে এই কার্যক্রম দেশের প্রতিটি কোণায় পৌঁছে দেওয়া হবে। অনুষ্ঠান শেষে স্থানীয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী নবাবগঞ্জে একটি অত্যাধুনিক হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি দেন এবং এ বিষয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন

হাম দমনে বিশেষ টিকাদান শুরু: অতীতের অবহেলাকে দায়ী করলেন স্বাস্থ্যমন্ত্রী

আপডেট সময় ০৪:০৩:৩৭ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬

দেশে হামের ক্রমবর্ধমান প্রাদুর্ভাব মোকাবিলায় আজ থেকে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু করেছে সরকার। রোববার (৫ এপ্রিল) সকালে ঢাকার নবাবগঞ্জে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধনকালে স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল বিগত সরকারগুলোর অবহেলার কারণে বর্তমান পরিস্থিতি জটিল হয়েছে বলে তীব্র সমালোচনা করেন।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আজ থেকে দেশের ১৮টি জেলার ৩০টি উপজেলায় প্রথম ধাপের বিশেষ টিকাদান শুরু হয়েছে। এই কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের টিকা দেওয়া হচ্ছে। আগামী ৩ মে থেকে এই কার্যক্রম সারাদেশে একযোগে বড় পরিসরে শুরু হবে। প্রথম ধাপে ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের নির্দিষ্ট কিছু ঝুঁকিপূর্ণ উপজেলাকে প্রাধান্য দেওয়া হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী অভিযোগ করেন, পূর্ববর্তী সরকারগুলো সংক্রামক ব্যাধি দমনে যথাযথ গুরুত্ব দেয়নি।

আরও পড়ুন  শিশুদের মধ্যে বাড়ছে হাম, সতর্ক না হলে বিপদ