ঢাকা ০৮:২৮ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ভাষা সৈনিক ও সাবেক সংসদ সদস্য আমেনা আহমেদ আর নেই দুবাইয়ে ইউক্রেইনীয় ড্রোন প্রতিরোধী ব্যবস্থা ধ্বংসের দাবি ইরানের বাংলাদেশে আইপিএল সম্প্রচারে বাধা নেই: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন আমি ‘শান্তির দূত’: ট্রাম্প পুলিশ সদস্যরা বর্তমান পোশাকে সন্তুষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী পিএসএলে শরিফুলের অভিষেক, মুখোমুখি দুই বাংলাদেশি ক্রিকেটার রাজশাহী মেডিকেলের পরিচালকের ওপর স্বাস্থ্যমন্ত্রীর ক্ষোভ: অবহেলার দায়ে কঠোর সমালোচনা পলাশবাড়ীতে ভাড়া বাসা থেকে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার হুথির যুদ্ধ ঘোষণা ও বৈশ্বিক জ্বালানি সংকটের আশঙ্কা মেয়ের বিরল অসুখ নিয়ে কঠিন সময় পার করছেন বরুণ ধাওয়ান

ভাষা সৈনিক ও সাবেক সংসদ সদস্য আমেনা আহমেদ আর নেই

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৮:২৬:১৯ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬
  • / 8

ছবি সংগৃহীত

ভাষা আন্দোলনের বীর সেনানী, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং সাবেক সংসদ সদস্য আমেনা আহমেদ (৯০) পরলোকগমন করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার বেলা ১১টায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি একমাত্র কন্যা ও ন্যাপের কেন্দ্রীয় কার্যকরী কমিটির সভাপতি আইভি আহমেদসহ অসংখ্য রাজনৈতিক সহযোদ্ধা ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

আরও পড়ুন  এক গ্রাম থেকেই সংসদ সদস্য হলেন তিনজন

আমেনা আহমেদ ছিলেন মুক্তিযুদ্ধকালীন প্রবাসী সরকারের উপদেষ্টা ও ন্যাপ-কমিউনিস্ট পার্টি-ছাত্র ইউনিয়ন কর্তৃক গঠিত বিশেষ গেরিলা বাহিনীর অন্যতম প্রতিষ্ঠাতা এবং ন্যাপের প্রয়াত সভাপতি অধ্যাপক মোজাফ্ফর আহমেদের সহধর্মিণী। ইডেন কলেজে অধ্যয়নকালে ১৯৫২ সালের ভাষা আন্দোলনে তিনি রাজপথে সক্রিয় ভূমিকা পালন করেন। ছাত্রজীবনে ছাত্র ইউনিয়নের প্রভাবশালী নেত্রী হিসেবে তিনি ইডেন কলেজ ছাত্র সংসদের সহ-সভাপতি (ভিপি) পদের দায়িত্বও পালন করেছিলেন।

বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী আমেনা আহমেদ ২০০৯ এবং ২০১৪ সালের জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তিনি ন্যাপের কেন্দ্রীয় কমিটির সভাপতি এবং সবশেষ কার্যকরী কমিটির প্রেসিডিয়াম সদস্য হিসেবে সক্রিয় ছিলেন। তার মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী, আজ শনিবার বাদ মাগরিব কুমিল্লার দেবীদ্বার উপজেলার এলাহাবাদ গ্রামে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান শেষে স্বামী অধ্যাপক মোজাফ্ফর আহমেদের কবরের পাশেই তাকে দাফন করা হবে।

নিউজটি শেয়ার করুন

ভাষা সৈনিক ও সাবেক সংসদ সদস্য আমেনা আহমেদ আর নেই

আপডেট সময় ০৮:২৬:১৯ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬

ভাষা আন্দোলনের বীর সেনানী, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং সাবেক সংসদ সদস্য আমেনা আহমেদ (৯০) পরলোকগমন করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার বেলা ১১টায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি একমাত্র কন্যা ও ন্যাপের কেন্দ্রীয় কার্যকরী কমিটির সভাপতি আইভি আহমেদসহ অসংখ্য রাজনৈতিক সহযোদ্ধা ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

আরও পড়ুন  ত্রয়োদশ জাতীয় সংসদ সদস্যদের মঙ্গলবার শপথ পাঠ করাবেন সিইসি