ঢাকা ১২:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
সংসদীয় কৃষি কমিটির সভাপতি হলেন গয়েশ্বর চন্দ্র রায় নাটোরে দুর্বৃত্তদের হামলায় হোমিও চিকিৎসক নিহত চিকিৎসা শেষে দেশে ফিরলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস আকস্মিক বন্যায় নেপালে মৃতের সংখ্যা বেড়ে ১১২৭ রাষ্ট্রপতির সঙ্গে ঢাকা কলেজ অ্যালামনাইয়ের সাক্ষাৎ ১৫ দিনের মধ্যে বুড়িগঙ্গার তীরের বর্জ্য সরানোর নির্দেশ হাইকোর্টের বিদেশের মাটিতে প্রথম বাংলাদেশি হিসেবে ট্রিপল সেঞ্চুরি হৃদয়ের বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার স্থগিতাদেশ প্রত্যাহার যুক্তরাষ্ট্রের সরকার ৬৮৮ কোটি টাকার সার কিনছে মরক্কো থেকে সাংবাদিক উৎস হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড, দুজনের যাবজ্জীবন

পুলিশ সদস্যরা বর্তমান পোশাকে সন্তুষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:৩১:০৪ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬
  • / 145

ছবি: সংগৃহীত

সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ৪৩তম বিসিএস শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ পুলিশের বর্তমান পোশাক নিয়ে বাহিনীর সদস্যদের অসন্তোষের কথা তুলে ধরেছেন। শনিবার (২৮ মার্চ) সকালে আয়োজিত এই অনুষ্ঠানে তিনি জানান, পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে আলোচনার ভিত্তিতে তিনি অনুধাবন করেছেন যে বর্তমান পোশাকে তারা সন্তুষ্ট নন। তাই পুলিশ বাহিনীকে একটি ঐতিহ্যমণ্ডিত ও গ্রহণযোগ্য পোশাক উপহার দিতে সরকারের সর্বোচ্চ মহলে আলোচনার মাধ্যমে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার আশ্বাস দেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী তাঁর বক্তব্যে স্পষ্ট করেন যে, বর্তমান সরকার পুলিশকে কোনো বিশেষ দল বা গোষ্ঠীর ‘লাঠিয়াল বাহিনী’ হিসেবে নয়, বরং জনগণের প্রকৃত বন্ধু হিসেবে দেখতে চায়। নির্বাচনী ইশতেহার অনুযায়ী পুলিশকে দলীয় প্রভাবমুক্ত করে একটি আধুনিক, সেবাধর্মী ও মানবিক সংস্থায় রূপান্তর করাই সরকারের মূল লক্ষ্য। এই লক্ষ্য অর্জনে জনবল বৃদ্ধি এবং একটি স্বাধীন ও শক্তিশালী পুলিশ সংস্কার কমিশন গঠনের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে বলে তিনি জানান।

নবীন কর্মকর্তাদের উদ্দেশে মন্ত্রী বলেন, দেশ এক ঐতিহাসিক পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে এবং এই নতুন বাস্তবতায় তাঁদের দায়িত্ব অনেক বেশি। সততা, দক্ষতা ও পেশাদারিত্বের পাশাপাশি চেইন অব কমান্ড এবং শৃঙ্খলার প্রতি অনুগত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, সাধারণ মানুষ যেন থানায় এসে প্রকৃত সেবার মানসিকতা খুঁজে পায়। 

আরও পড়ুন  ফোনে পরিচয়, দেখা করতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার চার সন্তানের জননী, গ্রেপ্তার ১

এছাড়া আধুনিক যুগের সাথে তাল মেলাতে সাইবার অপরাধ দমনসহ তথ্যপ্রযুক্তির কারিগরি জ্ঞান অর্জনে পুলিশ সদস্যদের অগ্রণী ভূমিকা পালনের ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।

নিউজটি শেয়ার করুন

পুলিশ সদস্যরা বর্তমান পোশাকে সন্তুষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ০৬:৩১:০৪ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬

সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ৪৩তম বিসিএস শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ পুলিশের বর্তমান পোশাক নিয়ে বাহিনীর সদস্যদের অসন্তোষের কথা তুলে ধরেছেন। শনিবার (২৮ মার্চ) সকালে আয়োজিত এই অনুষ্ঠানে তিনি জানান, পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে আলোচনার ভিত্তিতে তিনি অনুধাবন করেছেন যে বর্তমান পোশাকে তারা সন্তুষ্ট নন। তাই পুলিশ বাহিনীকে একটি ঐতিহ্যমণ্ডিত ও গ্রহণযোগ্য পোশাক উপহার দিতে সরকারের সর্বোচ্চ মহলে আলোচনার মাধ্যমে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার আশ্বাস দেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী তাঁর বক্তব্যে স্পষ্ট করেন যে, বর্তমান সরকার পুলিশকে কোনো বিশেষ দল বা গোষ্ঠীর ‘লাঠিয়াল বাহিনী’ হিসেবে নয়, বরং জনগণের প্রকৃত বন্ধু হিসেবে দেখতে চায়। নির্বাচনী ইশতেহার অনুযায়ী পুলিশকে দলীয় প্রভাবমুক্ত করে একটি আধুনিক, সেবাধর্মী ও মানবিক সংস্থায় রূপান্তর করাই সরকারের মূল লক্ষ্য। এই লক্ষ্য অর্জনে জনবল বৃদ্ধি এবং একটি স্বাধীন ও শক্তিশালী পুলিশ সংস্কার কমিশন গঠনের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে বলে তিনি জানান।

নবীন কর্মকর্তাদের উদ্দেশে মন্ত্রী বলেন, দেশ এক ঐতিহাসিক পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে এবং এই নতুন বাস্তবতায় তাঁদের দায়িত্ব অনেক বেশি। সততা, দক্ষতা ও পেশাদারিত্বের পাশাপাশি চেইন অব কমান্ড এবং শৃঙ্খলার প্রতি অনুগত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, সাধারণ মানুষ যেন থানায় এসে প্রকৃত সেবার মানসিকতা খুঁজে পায়। 

আরও পড়ুন  আইনশৃঙ্খলার উন্নতি হয়েছে, তবে জনপ্রত্যাশা পূরণ হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী