ঢাকা ০৩:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
নাটোরে ৪৫ টাকা চা বিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫ শাহজালাল বিমানবন্দরে আনসার সদস্যদের যাতায়াত সহজে বিশেষ বাস সেবা চালু ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে পরিকল্পনার মাধ্যমে: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই ভোজ্যতেলের দাম নির্ধারণ: বাণিজ্যমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য উপহাইকমিশনের সতর্কবার্তা নেপালের ভয়াবহ দুর্যোগে সহায়তার হাত বাড়াল বাংলাদেশ ছিনতাইয়ের ঘটনায় শিক্ষিকার মৃত্যু: উদ্ধার বাইক নিয়ে প্রশ্ন, ডিবির ছায়া তদন্ত বিমানবাহিনী ছেড়ে এবার যাত্রীবাহী বিমান চালাবেন অভিনন্দন ‘সুইপার আর হারপিক নিয়ে আসেন, আমি ক্লিন করব’: কৃষিমন্ত্রী

পিএসএলে শরিফুলের অভিষেক, মুখোমুখি দুই বাংলাদেশি ক্রিকেটার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:০৮:২৫ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬
  • / 135

ছবি: সংগৃহীত

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) বাংলাদেশের ক্রিকেটারদের জয়যাত্রা অব্যাহত রয়েছে। আসরের উদ্বোধনী ম্যাচে পারভেজ হোসেন ইমনের অভিষেকের পর আজ শনিবার লিগের তৃতীয় ম্যাচে মাঠে নামলেন জাতীয় দলের পেসার শরিফুল ইসলাম। লাহোরে অনুষ্ঠিত দিনের প্রথম ম্যাচে পেশোয়ার জালমির হয়ে অভিষেক হলো তার। এই ম্যাচে শরিফুলের প্রতিপক্ষ হিসেবে রাওয়ালপিন্ডি পিন্ডিজের একাদশে রয়েছেন আরেক বাংলাদেশি লেগ-স্পিনার রিশাদ হোসেন।

ম্যাচের শুরুতে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন রাওয়ালপিন্ডির অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান। ফিল্ডিংয়ে নেমে পেশোয়ার জালমির অধিনায়ক বাবর আজম ইনিংসের প্রথম ওভারেই শরিফুলের হাতে বল তুলে দেন। অভিষেক ওভারের প্রথম স্পেলে শরিফুল একটি ছক্কা হজম করলেও বেশ নিয়ন্ত্রিত বোলিং করেছেন। প্রথম ওভারে তিনি খরচ করেন ৭ রান এবং নিজের দ্বিতীয় ওভারে দেন ৮ রান। যদিও প্রথম স্পেলে কোনো উইকেটের দেখা পাননি এই বাঁহাতি পেসার।

পেশোয়ার জালমি স্কোয়াডে শরিফুল ছাড়াও আরও দুইজন বাংলাদেশি ক্রিকেটার—তানজিদ হাসান তামিম ও নাহিদ রানা রয়েছেন। তবে নিজেদের প্রথম ম্যাচে এই দুই ক্রিকেটারের একাদশে জায়গা হয়নি। চলতি আসরে বাংলাদেশের মোট ছয়জন ক্রিকেটার পিএসএলের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিতে খেলছেন, যা দেশের ক্রিকেটের জন্য একটি ইতিবাচক দিক হিসেবে দেখা হচ্ছে।

আরও পড়ুন  সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরু‌রি বিজ্ঞ‌প্তি

নিউজটি শেয়ার করুন

পিএসএলে শরিফুলের অভিষেক, মুখোমুখি দুই বাংলাদেশি ক্রিকেটার

আপডেট সময় ০৬:০৮:২৫ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) বাংলাদেশের ক্রিকেটারদের জয়যাত্রা অব্যাহত রয়েছে। আসরের উদ্বোধনী ম্যাচে পারভেজ হোসেন ইমনের অভিষেকের পর আজ শনিবার লিগের তৃতীয় ম্যাচে মাঠে নামলেন জাতীয় দলের পেসার শরিফুল ইসলাম। লাহোরে অনুষ্ঠিত দিনের প্রথম ম্যাচে পেশোয়ার জালমির হয়ে অভিষেক হলো তার। এই ম্যাচে শরিফুলের প্রতিপক্ষ হিসেবে রাওয়ালপিন্ডি পিন্ডিজের একাদশে রয়েছেন আরেক বাংলাদেশি লেগ-স্পিনার রিশাদ হোসেন।

ম্যাচের শুরুতে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন রাওয়ালপিন্ডির অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান। ফিল্ডিংয়ে নেমে পেশোয়ার জালমির অধিনায়ক বাবর আজম ইনিংসের প্রথম ওভারেই শরিফুলের হাতে বল তুলে দেন। অভিষেক ওভারের প্রথম স্পেলে শরিফুল একটি ছক্কা হজম করলেও বেশ নিয়ন্ত্রিত বোলিং করেছেন। প্রথম ওভারে তিনি খরচ করেন ৭ রান এবং নিজের দ্বিতীয় ওভারে দেন ৮ রান। যদিও প্রথম স্পেলে কোনো উইকেটের দেখা পাননি এই বাঁহাতি পেসার।

পেশোয়ার জালমি স্কোয়াডে শরিফুল ছাড়াও আরও দুইজন বাংলাদেশি ক্রিকেটার—তানজিদ হাসান তামিম ও নাহিদ রানা রয়েছেন। তবে নিজেদের প্রথম ম্যাচে এই দুই ক্রিকেটারের একাদশে জায়গা হয়নি। চলতি আসরে বাংলাদেশের মোট ছয়জন ক্রিকেটার পিএসএলের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিতে খেলছেন, যা দেশের ক্রিকেটের জন্য একটি ইতিবাচক দিক হিসেবে দেখা হচ্ছে।

আরও পড়ুন  মালয়েশিয়ায় বৈধ কাগজপত্র ছাড়া বসবাসকারী বাংলাদেশিসহ ১০৫ অভিবাসী গ্রেপ্তার