ঢাকা ০৬:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
পেজেশকিয়ানের সঙ্গে মোদির বৈঠকের পর ভারতকে সতর্ক করল যুক্তরাষ্ট্র জুম চাষ: পাহাড়ের মাটি ও মানুষের জীবনের শত বছরের ঐতিহ্য তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ মির্জা আব্বাস দেশে ফিরে; যোগ দিয়েছেন নিজ দাফতরিক কাজে উল্টোপথে গাড়ি চালানোর অভিযোগে মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ছাত্রদলের পুস্তিকা ও ডিজিটাল প্ল্যাটফর্ম উদ্বোধন করলেন রিজভী সাংবাদিকের লেখায় যেন কারও জীবন, ক্যারিয়ার ও মানসম্মান ক্ষতিগ্রস্ত না হয়: তথ্যমন্ত্রী বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতির উন্নতি হবে দুই সপ্তাহের মধ্যে: প্রতিমন্ত্রী অমিত জন্মের ১০০ বছরে উত্তম কুমার, দুই বাংলার দর্শকের ভালোবাসায় অমর মহানায়ক বিশ্ব ইজতেমা দুই পর্বে হবে, তারিখ ঘোষণা

মেয়ের বিরল অসুখ নিয়ে কঠিন সময় পার করছেন বরুণ ধাওয়ান

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:০৬:০৪ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬
  • / 175

ছবি সংগ্রহীত

বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান ব্যক্তিগত জীবনে এক কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন। সম্প্রতি তিনি জানিয়েছেন, তার দেড় বছরের কন্যাসন্তান লারা একটি বিরল শারীরিক সমস্যায় আক্রান্ত। ক্যারিয়ারের ব্যস্ততার মাঝেও মেয়ের অসুস্থতা তাকে মানসিকভাবে ভেঙে দিয়েছে।

২০২৪ সালে বাবা হন বরুণ। তার মেয়ে লারা ডিডিএইচ নামক এক রোগে আক্রান্ত, যার পূর্ণ নাম ডেভেলপমেন্টাল ডিসপ্লেসিয়া অব দ্য হিপ। এই রোগের কারণে শিশুদের কোমরের হাড়ের গঠনে সমস্যা দেখা দেয়।

এতে কোমরের হাড় কিছুটা স্থানচ্যুত হয়ে যায় এবং একটি পা অন্যটির তুলনায় লম্বা হয়ে যেতে পারে। ফলে শিশুর স্বাভাবিক হাঁটা-চলায় সমস্যা দেখা দেয়। সময়মতো চিকিৎসা না হলে ভবিষ্যতে বাতের ব্যথা বা স্লিপ ডিস্কের মতো জটিলতা তৈরি হতে পারে।

আরও পড়ুন  আজকের নামাজের সময়সূচি: ১৩ এপ্রিল ২০২৬

বরুণ জানান, এই রোগের চিকিৎসা বেশ কষ্টকর। ছোট শিশুদের স্পাইকা কাস্ট নামের একটি বিশেষ ব্রেস পরিয়ে রাখতে হয়। লারাকে টানা আড়াই মাস এটি পরে থাকতে হয়েছে।

তিনি আরও বলেন, মেয়েকে অজ্ঞান করে এই কাস্ট পরানো হতো, যা একজন বাবার জন্য দেখা অত্যন্ত কষ্টের। তবে এখন কিছুটা স্বস্তি মিলেছে। বর্তমানে লারাকে আর এই কাস্ট পরতে হচ্ছে না এবং কোনো অস্ত্রোপচারেরও প্রয়োজন পড়েনি।

কাজের ক্ষেত্রেও সাম্প্রতিক সময়ে বরুণ সমালোচনার মুখে পড়েছেন। বিশেষ করে নতুন একটি ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার পর তার অভিনয় দক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে। তবে জীবনের এই কঠিন সময়ে তার সবচেয়ে বড় শক্তি তার পরিবার, বিশেষ করে তার বাবা।

নিউজটি শেয়ার করুন

মেয়ের বিরল অসুখ নিয়ে কঠিন সময় পার করছেন বরুণ ধাওয়ান

আপডেট সময় ০২:০৬:০৪ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬

বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান ব্যক্তিগত জীবনে এক কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন। সম্প্রতি তিনি জানিয়েছেন, তার দেড় বছরের কন্যাসন্তান লারা একটি বিরল শারীরিক সমস্যায় আক্রান্ত। ক্যারিয়ারের ব্যস্ততার মাঝেও মেয়ের অসুস্থতা তাকে মানসিকভাবে ভেঙে দিয়েছে।

২০২৪ সালে বাবা হন বরুণ। তার মেয়ে লারা ডিডিএইচ নামক এক রোগে আক্রান্ত, যার পূর্ণ নাম ডেভেলপমেন্টাল ডিসপ্লেসিয়া অব দ্য হিপ। এই রোগের কারণে শিশুদের কোমরের হাড়ের গঠনে সমস্যা দেখা দেয়।

এতে কোমরের হাড় কিছুটা স্থানচ্যুত হয়ে যায় এবং একটি পা অন্যটির তুলনায় লম্বা হয়ে যেতে পারে। ফলে শিশুর স্বাভাবিক হাঁটা-চলায় সমস্যা দেখা দেয়। সময়মতো চিকিৎসা না হলে ভবিষ্যতে বাতের ব্যথা বা স্লিপ ডিস্কের মতো জটিলতা তৈরি হতে পারে।

আরও পড়ুন  চট্টগ্রামে বাড়ি থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার