ঢাকা ০৩:১০ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
ধর্মঘট প্রত্যাহার ভারতীয়দের, শনিবার থেকে হিলি বন্দরে বাণিজ্য শুরু জেন-জিদের পর এবার শিক্ষা সংস্কারের দাবিতে ভারতে জেন-আলফার বিক্ষোভ এক্সপ্রেসওয়ে থেকে স্কচটেপ মোড়ানো মরদেহ উদ্ধার প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধানক্ষেতে শত বছর পর যুক্তরাষ্ট্রের মুদ্রায় জীবিত প্রেসিডেন্টের ট্রাম্পের প্রতিকৃতি আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান ও সেঞ্চুরির রেকর্ড স্মৃতি মন্ধানার কিংবদন্তি গাজী মাজহারুলের প্রয়াণ দিবস আজ নেপালে বন্যার ৯ দিন পর সুড়ঙ্গ থেকে জীবিত উদ্ধার ২ নাইজেরিয়ায় তেল চুরির ভয়াবহ পরিণতি, নিহত ৪৩ বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া ও বজ্রপাতের সম্ভাবনা, জানাল আবহাওয়া অফিস

‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ ও ‘সুস্বাস্থ্যের বাংলাদেশ’ সেলের অগ্রগতি পর্যালোচনা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:৫৮:২৯ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬
  • / 155

ছবি: সংগৃহীত

‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচি এবং ‘সুস্বাস্থ্যের বাংলাদেশ গঠন’ সংক্রান্ত সেলের কার্যক্রমের সর্বশেষ অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ মার্চ ২০২৬) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। সভায় সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির বাস্তবায়ন অগ্রগতি, চারা উৎপাদন ও বিতরণ, রোপিত গাছের পরিচর্যা এবং মনিটরিং ব্যবস্থার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। প্রধানমন্ত্রী পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বৃক্ষরোপণ কর্মসূচিকে আরও জোরদার করার নির্দেশনা দেন। তিনি সংশ্লিষ্টদের লক্ষ্য অর্জনে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

আরও পড়ুন  এনবিআর সংস্কার ঐক্য পরিষদের শাটডাউন কর্মসূচি প্রত্যাহার

একই সভায় ‘সুস্বাস্থ্যের বাংলাদেশ গঠন’ সেলের কার্যক্রম নিয়েও আলোচনা হয়। দেশের প্রাথমিক স্বাস্থ্যসেবা শক্তিশালীকরণ, জনসচেতনতা বৃদ্ধি, পুষ্টি উন্নয়ন এবং প্রতিরোধমূলক স্বাস্থ্যব্যবস্থা জোরদারের অগ্রগতি তুলে ধরা হয়। প্রধানমন্ত্রী সবার জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের আরও সক্রিয় ও সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেন।

সভায় সিদ্ধান্ত হয়, উভয় কর্মসূচির কার্যক্রম তদারকি জোরদার করা হবে এবং নির্ধারিত লক্ষ্যমাত্রা সময়মতো অর্জনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীলতা ও আন্তরিকতার সঙ্গে কর্মসূচিগুলো বাস্তবায়নের আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ ও ‘সুস্বাস্থ্যের বাংলাদেশ’ সেলের অগ্রগতি পর্যালোচনা

আপডেট সময় ০৩:৫৮:২৯ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬

‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচি এবং ‘সুস্বাস্থ্যের বাংলাদেশ গঠন’ সংক্রান্ত সেলের কার্যক্রমের সর্বশেষ অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ মার্চ ২০২৬) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। সভায় সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির বাস্তবায়ন অগ্রগতি, চারা উৎপাদন ও বিতরণ, রোপিত গাছের পরিচর্যা এবং মনিটরিং ব্যবস্থার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। প্রধানমন্ত্রী পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বৃক্ষরোপণ কর্মসূচিকে আরও জোরদার করার নির্দেশনা দেন। তিনি সংশ্লিষ্টদের লক্ষ্য অর্জনে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

আরও পড়ুন  দুই পৃথক কর্মসূচিতে অংশ নিতে আজ সিলেট যাচ্ছেন বিএনপির শীর্ষ নেতারা