ঢাকা ০৫:০৪ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সাকিব ফিরলে দলের কম্বিনেশন ভালো হয়: শান্ত চিলি: আন্দেস থেকে প্রশান্ত মহাসাগর পর্যন্ত এক দীর্ঘ দেশ সরকারি কর্মচারীদের সকালে ৪০ মিনিট ডেস্কে থাকা বাধ্যতামূলক ঢাকা-বরিশাল মহাসড়কে প্রাণ গেল ফায়ার সার্ভিস সদস্যের ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ ও ‘সুস্বাস্থ্যের বাংলাদেশ’ সেলের অগ্রগতি পর্যালোচনা আনসার-ভিডিপি সদস্যদের দেশপ্রেম ও পেশাদারত্বের প্রশংসা প্রধানমন্ত্রীর ঢাকা থেকে চাঁদাবাজদের তালিকা প্রস্তুত করে অভিযান চালানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী গাজায় ভয়াবহ দুর্ভিক্ষের ঝুঁকি: সীমান্ত বন্ধে দিশেহারা ২০ লাখ মানুষ দুবাইয়ে আটকেপড়া বাংলাদেশিদের ফেরাতে ইউএস-বাংলার বিশেষ ফ্লাইট কর্পোরেট প্রতিনিধিদের সঙ্গে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কর্পোরেট প্রতিনিধিদের সঙ্গে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:৪২:০৫ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬
  • / 20

ছবি: সংগৃহীত

রাজধানীর জাতীয় ক্রীড়া পরিষদের সম্মেলন কক্ষে আজ দেশের বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হক।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, দেশের ক্রীড়া উন্নয়ন, যুবসমাজের দক্ষতা বৃদ্ধি এবং টেকসই ক্রীড়া অবকাঠামো গড়ে তুলতে সরকারি উদ্যোগের পাশাপাশি কর্পোরেট খাতের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত প্রয়োজন। তিনি কর্পোরেট প্রতিষ্ঠানগুলোকে ক্রীড়া পৃষ্ঠপোষকতা, প্রতিভা বিকাশ এবং যুব উন্নয়নমূলক কার্যক্রমে আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

সভায় সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোঃ মাহবুব-উল-আলম। সভাপতির বক্তব্যে তিনি বলেন, সরকার ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে নানামুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে এবং এ ক্ষেত্রে বেসরকারি খাতের সহযোগিতা সময়োপযোগী ও ফলপ্রসূ হবে।

আরও পড়ুন  উপদেষ্টা পরিষদের সভায় গৃহীত সিদ্ধান্তসমূহ

মতবিনিময় সভায় উপস্থিত কর্পোরেট প্রতিনিধিরা ক্রীড়া খাতে বিনিয়োগ, স্পন্সরশিপ বৃদ্ধি, অবকাঠামো উন্নয়ন এবং তরুণদের জন্য কর্মসংস্থান সৃষ্টির বিষয়ে তাদের মতামত তুলে ধরেন। তারা ভবিষ্যতে সরকার ও কর্পোরেট খাতের মধ্যে সমন্বিত উদ্যোগ জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
সভাটি আন্তরিক ও ফলপ্রসূ আলোচনার মধ্য দিয়ে শেষ হয়।

নিউজটি শেয়ার করুন

কর্পোরেট প্রতিনিধিদের সঙ্গে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট সময় ০৩:৪২:০৫ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬

রাজধানীর জাতীয় ক্রীড়া পরিষদের সম্মেলন কক্ষে আজ দেশের বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হক।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, দেশের ক্রীড়া উন্নয়ন, যুবসমাজের দক্ষতা বৃদ্ধি এবং টেকসই ক্রীড়া অবকাঠামো গড়ে তুলতে সরকারি উদ্যোগের পাশাপাশি কর্পোরেট খাতের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত প্রয়োজন। তিনি কর্পোরেট প্রতিষ্ঠানগুলোকে ক্রীড়া পৃষ্ঠপোষকতা, প্রতিভা বিকাশ এবং যুব উন্নয়নমূলক কার্যক্রমে আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

সভায় সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোঃ মাহবুব-উল-আলম। সভাপতির বক্তব্যে তিনি বলেন, সরকার ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে নানামুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে এবং এ ক্ষেত্রে বেসরকারি খাতের সহযোগিতা সময়োপযোগী ও ফলপ্রসূ হবে।

আরও পড়ুন  বিসিবির সভা আগামীকাল, এজেন্ডায় থাকছে কী?