ঢাকা ১২:২৯ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
শিরোনাম :
ইশরাকের পদত্যাগের খবর ভিত্তিহীন, দাবি প্রতিমন্ত্রীর দপ্তরের বক্স অফিসে ‘জেলার ২’-এর ঝড় আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন ফিলিস্তিনিদের জলপাই চুরির পক্ষে ইসরাইলি রাব্বির ফতোয়া ক্যারিবিয়ান ক্রিকেটের সুদিন ফেরাতে আর্থিক সহায়তার জোরালো দাবি স্যামির আইয়ুব বাচ্চুর প্রয়াণ দিবসে তাঁকে উৎসর্গ করে কন্সট্যান্টের ‘শেষ বিকেল’ সাজেক ফেরার পথে চাঁদের গাড়ি উল্টে দুর্ঘটনা, আহত ৭ ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে মুম্বাইয়ে তলব করলেন রুবিও, চরম বিতর্কে মোদি সরকার ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী আখলাকিকে নিয়োগ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদি রাষ্ট্রদূতকে তলব

ঢাকা-বরিশাল মহাসড়কে প্রাণ গেল ফায়ার সার্ভিস সদস্যের

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:০২:৩২ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬
  • / 217

ছবি: সংগৃহীত

ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুরে সড়ক দুর্ঘটনায় ফায়ার সার্ভিসের এক সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার (৩ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে মহাসড়কের ইচলাদী এলাকার শেখ বাড়ির সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত সদস্যের নাম প্রান্ত মণ্ডল, তিনি বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার রূপধন এলাকার বাসিন্দা পুলিন মণ্ডলের ছেলে।

গৌরনদী হাইওয়ে থানা পুলিশ জানায়, প্রান্ত মণ্ডল মোটরসাইকেলে করে ঢাকা থেকে বরিশালের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে ইচলাদী এলাকায় পৌঁছালে অজ্ঞাতনামা একটি দ্রুতগামী যান তাঁর মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তিনি সড়ক থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘাতক যানটি শনাক্ত করার চেষ্টা চলছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন  মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

নিউজটি শেয়ার করুন

ঢাকা-বরিশাল মহাসড়কে প্রাণ গেল ফায়ার সার্ভিস সদস্যের

আপডেট সময় ০৪:০২:৩২ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬

ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুরে সড়ক দুর্ঘটনায় ফায়ার সার্ভিসের এক সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার (৩ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে মহাসড়কের ইচলাদী এলাকার শেখ বাড়ির সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত সদস্যের নাম প্রান্ত মণ্ডল, তিনি বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার রূপধন এলাকার বাসিন্দা পুলিন মণ্ডলের ছেলে।

গৌরনদী হাইওয়ে থানা পুলিশ জানায়, প্রান্ত মণ্ডল মোটরসাইকেলে করে ঢাকা থেকে বরিশালের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে ইচলাদী এলাকায় পৌঁছালে অজ্ঞাতনামা একটি দ্রুতগামী যান তাঁর মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তিনি সড়ক থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘাতক যানটি শনাক্ত করার চেষ্টা চলছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন  বরিশাল বিভাগে বেড়িবাঁধের অরক্ষিত অবস্থা: বর্ষার আগে সংস্কারের জোর দাবি, সম্বল হারানোর শঙ্কায় আড়াই লাখ মানুষ