ঢাকা ১০:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট সংযোগ বন্ধ

বিসিবির সভা আগামীকাল, এজেন্ডায় থাকছে কী?

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:১০:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫
  • / 462

ছবি সংগৃহীত

নানা নাটকীয়তার পর গত মাসে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির দায়িত্ব গ্রহণ করেছেন সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। দীর্ঘ সময় আইসিসির কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করা এই প্রাক্তন ক্রিকেটার দায়িত্ব নেয়ার পরই প্রশাসক হিসেবে নিজের দক্ষতার ছাপ রাখতে শুরু করেছেন।

দায়িত্ব নেয়ার পরপরই ক্রিকেটের বিকেন্দ্রীকরণ নিয়ে কার্যক্রম শুরু করেছেন নতুন সভাপতি। পাশাপাশি বিসিবির অভ্যন্তরীণ বিভিন্ন কার্যক্রমও ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছেন তিনি। এরই অংশ হিসেবে গত মাসে দুটি বোর্ড সভা সম্পন্ন হয়েছে। সোমবার (২৯ জুন) অনুষ্ঠিত হতে যাচ্ছে তার তৃতীয় বোর্ড সভা।

আরও পড়ুন  ভারতের বিপক্ষে ৩৭১ রান তাড়া করে টেস্ট জিতে ইংল্যান্ডের বাজবল কীর্তি

শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের বিসিবি কার্যালয়ে সোমবার বিকেল ৩টায় শুরু হবে এই সভা। মূল আলোচ্য বিষয়ে রয়েছে বিপিএল আয়োজনের সময়সূচি ও পরিকল্পনা। এছাড়া দেশের প্রতিটি বিভাগে ক্রিকেট কার্যক্রমে যে নতুন কাজ শুরু হয়েছে, সেসবের অগ্রগতি নিয়েও সিদ্ধান্ত আসতে পারে এই সভায়।

এদিকে গতকাল (২৮ জুন) শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বো টেস্টে ইনিংস ব্যবধানে হারের পর টেস্ট দলের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়িয়েছেন নাজমুল হোসেন শান্ত। ফলে নতুন টেস্ট অধিনায়ক নির্বাচনের বিষয়টিও সোমবারের সভায় আলোচনায় আসতে পারে বলে জানা গেছে।

তাছাড়া হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিট এবং গেম ডেভেলপমেন্ট বিভাগের অধীনে খেলোয়াড়দের দেশি-বিদেশি সফর, ভবিষ্যতের ম্যাচ আয়োজন, খেলোয়াড় তৈরির বিভিন্ন প্রকল্প নিয়েও আলোচনা হবে এই বৈঠকে। নতুন সভাপতির পরিকল্পনায় বিসিবির প্রশাসনিক সংস্কার এবং মাঠের কার্যক্রমে সমন্বয় আনার বিষয়টিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

সোমবারের সভায় বোর্ডের কার্যক্রমে গতি ফেরানোর নানা সিদ্ধান্ত আসবে বলে বিসিবি সংশ্লিষ্টরা আশা করছেন।

নিউজটি শেয়ার করুন

বিসিবির সভা আগামীকাল, এজেন্ডায় থাকছে কী?

আপডেট সময় ০৭:১০:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫

নানা নাটকীয়তার পর গত মাসে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির দায়িত্ব গ্রহণ করেছেন সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। দীর্ঘ সময় আইসিসির কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করা এই প্রাক্তন ক্রিকেটার দায়িত্ব নেয়ার পরই প্রশাসক হিসেবে নিজের দক্ষতার ছাপ রাখতে শুরু করেছেন।

দায়িত্ব নেয়ার পরপরই ক্রিকেটের বিকেন্দ্রীকরণ নিয়ে কার্যক্রম শুরু করেছেন নতুন সভাপতি। পাশাপাশি বিসিবির অভ্যন্তরীণ বিভিন্ন কার্যক্রমও ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছেন তিনি। এরই অংশ হিসেবে গত মাসে দুটি বোর্ড সভা সম্পন্ন হয়েছে। সোমবার (২৯ জুন) অনুষ্ঠিত হতে যাচ্ছে তার তৃতীয় বোর্ড সভা।

আরও পড়ুন  সুপার এইটের লড়াইয়ে আজ পাকিস্তানের বাঁচা-মরার ম্যাচ