ঢাকা ০৩:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
সাংবাদিকদের স্বাধীনতা নিশ্চিত করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী ধর্মঘট প্রত্যাহার ভারতীয়দের, শনিবার থেকে হিলি বন্দরে বাণিজ্য শুরু জেন-জিদের পর এবার শিক্ষা সংস্কারের দাবিতে ভারতে জেন-আলফার বিক্ষোভ এক্সপ্রেসওয়ে থেকে স্কচটেপ মোড়ানো মরদেহ উদ্ধার প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধানক্ষেতে শত বছর পর যুক্তরাষ্ট্রের মুদ্রায় জীবিত প্রেসিডেন্টের ট্রাম্পের প্রতিকৃতি আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান ও সেঞ্চুরির রেকর্ড স্মৃতি মন্ধানার কিংবদন্তি গাজী মাজহারুলের প্রয়াণ দিবস আজ নেপালে বন্যার ৯ দিন পর সুড়ঙ্গ থেকে জীবিত উদ্ধার ২ নাইজেরিয়ায় তেল চুরির ভয়াবহ পরিণতি, নিহত ৪৩

কোস্টগার্ডকে অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:৫১:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬
  • / 177

ছবি সংগৃহীত

বাংলাদেশ কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হক আজ মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী দেশের সমুদ্রসীমা রক্ষা এবং উপকূলীয় এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে বাহিনীর পেশাদারিত্বের প্রশংসা করেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, বৈঠকে মহাপরিচালক কোস্টগার্ডের চলমান উন্নয়ন কর্মকাণ্ড ও আধুনিকায়ন প্রক্রিয়া সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। প্রধানমন্ত্রী বাহিনীর এই অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন এবং আশ্বস্ত করেন যে, কোস্টগার্ডের সক্ষমতা বৃদ্ধিতে সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে।

আরও পড়ুন  বাংলাদেশের প্রধানমন্ত্রীকে জাপানের প্রধানমন্ত্রী আমন্ত্রণ

প্রধানমন্ত্রী তাঁর নির্দেশনায় বিশেষ করে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় জনসেবামূলক কাজ চালিয়ে যাওয়ার ওপর জোর দেন। তিনি কোস্টগার্ডকে দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার এবং সমুদ্রসীমার ‘অতন্দ্র প্রহরী’ হিসেবে নিজেদের অবস্থান সুসংহত করার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

কোস্টগার্ডকে অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

আপডেট সময় ০৩:৫১:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬

বাংলাদেশ কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হক আজ মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী দেশের সমুদ্রসীমা রক্ষা এবং উপকূলীয় এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে বাহিনীর পেশাদারিত্বের প্রশংসা করেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, বৈঠকে মহাপরিচালক কোস্টগার্ডের চলমান উন্নয়ন কর্মকাণ্ড ও আধুনিকায়ন প্রক্রিয়া সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। প্রধানমন্ত্রী বাহিনীর এই অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন এবং আশ্বস্ত করেন যে, কোস্টগার্ডের সক্ষমতা বৃদ্ধিতে সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে।

আরও পড়ুন  জাতীয় ঈদগাহে প্রধানমন্ত্রীর ঈদুল ফিতরের নামাজ আদায়