ঢাকা ০৯:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
ইরান যুদ্ধের শেষ জানেন না ভ্যান্স রামেক হাসপাতালে রোগীদের ভোগান্তি কমাতে বসছে একক ‘অ্যাম্বুলেন্স সেন্টার’ বিদ্যুৎ-গ্যাস সংকটের প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ আজ নাটোরে ৪৫ টাকা চা বিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫ শাহজালাল বিমানবন্দরে আনসার সদস্যদের যাতায়াত সহজে বিশেষ বাস সেবা চালু ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে পরিকল্পনার মাধ্যমে: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই ভোজ্যতেলের দাম নির্ধারণ: বাণিজ্যমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য উপহাইকমিশনের সতর্কবার্তা নেপালের ভয়াবহ দুর্যোগে সহায়তার হাত বাড়াল বাংলাদেশ

সাকিব ফিরলে দলের কম্বিনেশন ভালো হয়: শান্ত

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:১৬:০০ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬
  • / 223

ছবি: সংগৃহীত

আসন্ন পাকিস্তান সিরিজকে সামনে রেখে তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানকে দলে ফেরানোর জোর তৎপরতা চালাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দীর্ঘ বিরতির পর সাকিব যদি দলে ফিরতে পারেন, তবে তা দলের ভারসাম্যের জন্য ইতিবাচক হবে বলে মনে করেন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

২০২৪ সালের অক্টোবরের পর থেকে সাকিবকে জাতীয় দলের জার্সিতে দেখা যায়নি। রাজনৈতিক পটপরিবর্তন ও হত্যা মামলার আসামি হওয়ায় তিনি বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন। তবে বিসিবি সাকিবের আইনি জটিলতা নিরসনে সরকারের কাছে প্রয়োজনীয় নথিপত্র জমা দিয়েছে। সব ঠিক থাকলে আগামী ৯ মার্চ পাকিস্তান দলের ঢাকা সফরের আগেই সাকিবকে স্কোয়াডে পাওয়ার আশা করছে বোর্ড।

বিসিএলের (বাংলাদেশ ক্রিকেট লিগ) ফাইনাল শেষে সাকিব প্রসঙ্গে শান্ত বলেন, “সাকিব ভাই থাকলে দলের কম্বিনেশন ভালো হয়। তিনি যদি আসেন এবং খেলেন, তবে আমি বিশ্বাস করি দলে তার বড় প্রভাব থাকবে। এটা দলের জন্য খুবই ভালো হবে। তবে তিনি না আসলেও আমাদের বর্তমান খেলোয়াড়দের ওপরই আস্থা রাখতে হবে।”

আরও পড়ুন  '১৮ বছর না ৬ মাস, আমাকে বিচার করবেন কোনটা দেখে?': সাকিব আল হাসান

সাকিবের ফেরার আলোচনার পাশাপাশি ঘরোয়া ক্রিকেটে ব্যাটারদের পারফরম্যান্স নিয়ে নিজের হতাশা লুকাতে পারেননি শান্ত। তিনি বলেন, “ব্যাটিং ইউনিট হিসেবে গত ১০-১২ ম্যাচে আমরা পুরো ৫০ ওভার ব্যাট করতে পারছি না, যা চরম হতাশাজনক। অভিজ্ঞ খেলোয়াড় থাকা সত্ত্বেও সেঞ্চুরি আসছে না। আন্তর্জাতিক ক্রিকেটেও একই সমস্যা হচ্ছে। পাকিস্তান সিরিজের আগে এই জায়গাগুলোতে উন্নতি করা এখন সবচেয়ে জরুরি।”

নিউজটি শেয়ার করুন

সাকিব ফিরলে দলের কম্বিনেশন ভালো হয়: শান্ত

আপডেট সময় ০৪:১৬:০০ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬

আসন্ন পাকিস্তান সিরিজকে সামনে রেখে তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানকে দলে ফেরানোর জোর তৎপরতা চালাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দীর্ঘ বিরতির পর সাকিব যদি দলে ফিরতে পারেন, তবে তা দলের ভারসাম্যের জন্য ইতিবাচক হবে বলে মনে করেন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

২০২৪ সালের অক্টোবরের পর থেকে সাকিবকে জাতীয় দলের জার্সিতে দেখা যায়নি। রাজনৈতিক পটপরিবর্তন ও হত্যা মামলার আসামি হওয়ায় তিনি বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন। তবে বিসিবি সাকিবের আইনি জটিলতা নিরসনে সরকারের কাছে প্রয়োজনীয় নথিপত্র জমা দিয়েছে। সব ঠিক থাকলে আগামী ৯ মার্চ পাকিস্তান দলের ঢাকা সফরের আগেই সাকিবকে স্কোয়াডে পাওয়ার আশা করছে বোর্ড।

বিসিএলের (বাংলাদেশ ক্রিকেট লিগ) ফাইনাল শেষে সাকিব প্রসঙ্গে শান্ত বলেন, “সাকিব ভাই থাকলে দলের কম্বিনেশন ভালো হয়। তিনি যদি আসেন এবং খেলেন, তবে আমি বিশ্বাস করি দলে তার বড় প্রভাব থাকবে। এটা দলের জন্য খুবই ভালো হবে। তবে তিনি না আসলেও আমাদের বর্তমান খেলোয়াড়দের ওপরই আস্থা রাখতে হবে।”

আরও পড়ুন  নিষেধাজ্ঞা কাটিয়ে সঠিক বোলিং অ্যাকশনে ফিরলেন সাকিব, বল করতে আর বাধা নেই