ঢাকা ০৬:০৫ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

পিলখানা হত্যাকাণ্ডে নতুন তদন্ত কমিশন নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:২৭:০৮ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬
  • / 206

ছবি সংগৃহীত

ইত্তেফাক ডিজিটাল রিপোর্ট: পিলখানা হত্যাকাণ্ডের বিচার নিশ্চিতে নতুন করে আর কোনো তদন্ত কমিশন গঠন করা হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে ‘শহীদ সেনা দিবস’ উপলক্ষে বনানী সামরিক কবরস্থানে পিলখানা ট্র্যাজেডিতে শহীদ সেনা কর্মকর্তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, অন্তর্বর্তীকালীন সরকার ইতোমধ্যে যথোপযুক্ত ব্যক্তিদের সমন্বয়ে একটি জাতীয় তদন্ত কমিশন গঠন করেছিল এবং সেই কমিশনের প্রতিবেদন বর্তমান সরকারের হাতে রয়েছে। ফলে নতুন করে আরেকটি কমিশন গঠনের প্রয়োজন নেই। বরং বিদ্যমান প্রতিবেদনের সুপারিশগুলো ধাপে ধাপে বাস্তবায়ন করাই সরকারের মূল লক্ষ্য। তিনি বলেন, পিলখানা হত্যাকাণ্ড শুধু বাংলাদেশের ইতিহাসেই নয়, বিশ্বের অন্যতম নৃশংস ঘটনা। তৎকালীন সরকারের গঠিত তদন্ত কমিটির ফলাফল জনসমক্ষে প্রকাশ করা হয়নি বলেও মন্তব্য করেন তিনি। তবে পরবর্তীতে গঠিত জাতীয় কমিশনের রিপোর্ট এখন সরকারের কাছে রয়েছে এবং সেই সুপারিশ বাস্তবায়নে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, এই নারকীয় হত্যাযজ্ঞের উদ্দেশ্য ছিল দেশের সেনাবাহিনীকে দুর্বল করে দেওয়া। যারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাস করে না, তারাই এমন চক্রান্তে জড়িত থাকতে পারে বলে মন্তব্য করেন তিনি। তিনি আশ্বস্ত করেন, যাদের হাতে সেনাসদস্যদের রক্ত লেগে আছে, তাদের প্রত্যেকের যথাযথ বিচার নিশ্চিত করা হবে। চলমান বিচারিক প্রক্রিয়া দ্রুত শেষ করে ন্যায়বিচার প্রতিষ্ঠা করা হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও শহীদ পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। সরকারের অবস্থান অনুযায়ী, নতুন কোনো দীর্ঘমেয়াদি তদন্তে না গিয়ে বিদ্যমান কমিশনের প্রতিবেদনের ভিত্তিতেই মামলার চূড়ান্ত নিষ্পত্তির পথে এগোতে চায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

আরও পড়ুন  ফ্যাসিবাদ ঠেকাতে জাতীয় ঐক্য অটুট রাখতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজটি শেয়ার করুন

পিলখানা হত্যাকাণ্ডে নতুন তদন্ত কমিশন নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ০২:২৭:০৮ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬

ইত্তেফাক ডিজিটাল রিপোর্ট: পিলখানা হত্যাকাণ্ডের বিচার নিশ্চিতে নতুন করে আর কোনো তদন্ত কমিশন গঠন করা হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে ‘শহীদ সেনা দিবস’ উপলক্ষে বনানী সামরিক কবরস্থানে পিলখানা ট্র্যাজেডিতে শহীদ সেনা কর্মকর্তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, অন্তর্বর্তীকালীন সরকার ইতোমধ্যে যথোপযুক্ত ব্যক্তিদের সমন্বয়ে একটি জাতীয় তদন্ত কমিশন গঠন করেছিল এবং সেই কমিশনের প্রতিবেদন বর্তমান সরকারের হাতে রয়েছে। ফলে নতুন করে আরেকটি কমিশন গঠনের প্রয়োজন নেই। বরং বিদ্যমান প্রতিবেদনের সুপারিশগুলো ধাপে ধাপে বাস্তবায়ন করাই সরকারের মূল লক্ষ্য। তিনি বলেন, পিলখানা হত্যাকাণ্ড শুধু বাংলাদেশের ইতিহাসেই নয়, বিশ্বের অন্যতম নৃশংস ঘটনা। তৎকালীন সরকারের গঠিত তদন্ত কমিটির ফলাফল জনসমক্ষে প্রকাশ করা হয়নি বলেও মন্তব্য করেন তিনি। তবে পরবর্তীতে গঠিত জাতীয় কমিশনের রিপোর্ট এখন সরকারের কাছে রয়েছে এবং সেই সুপারিশ বাস্তবায়নে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, এই নারকীয় হত্যাযজ্ঞের উদ্দেশ্য ছিল দেশের সেনাবাহিনীকে দুর্বল করে দেওয়া। যারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাস করে না, তারাই এমন চক্রান্তে জড়িত থাকতে পারে বলে মন্তব্য করেন তিনি। তিনি আশ্বস্ত করেন, যাদের হাতে সেনাসদস্যদের রক্ত লেগে আছে, তাদের প্রত্যেকের যথাযথ বিচার নিশ্চিত করা হবে। চলমান বিচারিক প্রক্রিয়া দ্রুত শেষ করে ন্যায়বিচার প্রতিষ্ঠা করা হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও শহীদ পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। সরকারের অবস্থান অনুযায়ী, নতুন কোনো দীর্ঘমেয়াদি তদন্তে না গিয়ে বিদ্যমান কমিশনের প্রতিবেদনের ভিত্তিতেই মামলার চূড়ান্ত নিষ্পত্তির পথে এগোতে চায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

আরও পড়ুন  নতুন বাংলাদেশ গঠনে আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর