ঢাকা ০২:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

১ দিনে সরানো হলো এক ডজন সচিব, নতুন পদায়নে তোড়জোড়

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:০৭:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
  • / 17

ছবি সংগৃহীত

নতুন সরকার গঠনের পর প্রশাসনে বড় ধরনের রদবদলের উদ্যোগ নিয়েছে বিএনপি নেতৃত্বাধীন সরকার। এর অংশ হিসেবে একদিনে ১২ জন সচিবকে সরানো হয়েছে। এর মধ্যে ৯ জনের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে এবং তিনজনকে ওএসডি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। শূন্য হওয়া গুরুত্বপূর্ণ পদগুলোতে চলতি সপ্তাহেই নতুন নিয়োগের প্রজ্ঞাপন জারি হতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

প্রশাসনিক আদেশে যাদের মূল দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে তারা হলেন—মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সাইফুল্লাহ পান্না এবং ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব কামাল উদ্দিন।

অন্যদিকে, অন্তর্বর্তীকালীন সরকারের আমলে দেওয়া চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল হওয়া ৯ জন হলেন—স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী, জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির মহাপরিচালক সিদ্দিক জোবায়ের, আপিল বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফ, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ, পরিকল্পনা কমিশনের সিনিয়র সচিব ড. মো. মোখলেসুর রহমান, পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) এম এ আকমল হোসেন আজাদ, ড. কাইয়ুম আরা বেগম এবং বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক বেগম শরিফা খান।

সচিবালয়ের একাধিক সূত্র জানিয়েছে, নতুন নিয়োগে বিগত সময়ে পদোন্নতি বা পদায়নে বঞ্চিত এবং ক্ষতিগ্রস্ত কর্মকর্তাদের অগ্রাধিকার দেওয়া হতে পারে। রাজনৈতিক বিবেচনায় গুরুত্বপূর্ণ দায়িত্ব না পাওয়া কর্মকর্তাদের মধ্য থেকে নতুন সচিব বেছে নেওয়ার আলোচনা চলছে।

এদিকে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের দায়িত্ব পেতে পারেন নবম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা মো. শামসুল আলম। তিনি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া–র এপিএস হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

দীর্ঘদিন পদায়নবিহীন থাকা এই কর্মকর্তা ২০২৪ সালের ৫ আগস্টের পর প্রেসিডেন্টের আদেশে পুনর্বহাল হন। এর আগে তাকে সিনিয়র সচিব পদে পদোন্নতি দেওয়া হলেও কার্যত কোনো মন্ত্রণালয়ে দায়িত্ব দেওয়া হয়নি বলে জানা গেছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, নতুন নিয়োগের তালিকা প্রায় চূড়ান্ত। সরকারের উচ্চপর্যায়ের অনুমোদন মিললেই প্রজ্ঞাপন জারি করা হবে। প্রশাসনের এই বড় রদবদলে সচিবালয়জুড়ে চাঞ্চল্য তৈরি হয়েছে।

নিউজটি শেয়ার করুন

১ দিনে সরানো হলো এক ডজন সচিব, নতুন পদায়নে তোড়জোড়

আপডেট সময় ১২:০৭:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬