ঢাকা ০৫:১৭ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
শিরোনাম :

সংরক্ষিত নারী আসনে থাকবেন কারা, জানালেন মির্জা ফখরুল

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:০৩:২৩ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
  • / 151

ছবি সংগৃহীত

দেশব্যাপী আলোচনার কেন্দ্রবিন্দুতে সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন। ইতে মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হয়েছে।

শপথ নিয়েছেন জনগণের ভোটে নির্বাচিত এমপি-মন্ত্রীরা। এই মুহূর্তে চলছে সংরক্ষিত নারী আসনে নির্বাচনকে ঘিরে রাজনৈতিক দলগুলোর নারী প্রার্থী বাছাই ও মনোনয়ন প্রক্রিয়া।

আরও পড়ুন  অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল

সংরক্ষিত ৫০ নারী আসনের অধিকাংশ পাবে বিএনপি। তবে সংরক্ষিত আসনে কাদের নিয়োগ দেওয়া হবে সেবিষয়ে স্পষ্ট কিছুই জানাননি দলের মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় অফিসে সংরক্ষিত নারী আসন প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, এটা সংসদে সিদ্ধান্ত হবে।

প্রার্থী মনোনয়নে ক্ষেত্রে তাদের জনগণ এবং দলের সঙ্গে সম্পৃক্ততা থাকতে হবে। আমাদের দলের পক্ষ থেকে যারা দলের সঙ্গে আছেন তাদের প্রাধান্য দেওয়া হবে।

স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে মির্জা ফখরুল বলেন, সরকারের কিছু নিয়মকানুন আছে। কতগুলো মেয়াদ আছে, কতগুলো মেয়াদ শেষ হয়ে গেছে। সবগুলোকে একজায়গায় নিয়ে এসে সঠিক সময়ে নির্বাচন দিব। এই নির্বাচনকে প্রাধান্য দেওয়া হবে।

সংরক্ষিত নারী আসনের বিষয়ে তিনি বলেন, এটা সংসদে সিদ্ধান্ত হবে। প্রার্থী মনোনয়নে ক্ষেত্রে তাদের জনগণ এবং দলের সঙ্গে সম্পৃক্ততা থাকতে হবে। আমাদের দলের পক্ষ থেকে যারা দলের সঙ্গে আছেন তাদের প্রাধান্য দেওয়া হবে।

বিভিন্ন যায়গায় আওয়ামী লীগের অফিস খোলার বিষয়ে মির্জা ফখরুল বলেন, এটা আমরা চাইনি। যেহেতু আইনগতভাবে বলা আছে তাদের কার্যক্রম নিষিদ্ধ সেভাবেই এদেরকে দেখা হবে।

নিউজটি শেয়ার করুন

সংরক্ষিত নারী আসনে থাকবেন কারা, জানালেন মির্জা ফখরুল

আপডেট সময় ০৩:০৩:২৩ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬

দেশব্যাপী আলোচনার কেন্দ্রবিন্দুতে সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন। ইতে মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হয়েছে।

শপথ নিয়েছেন জনগণের ভোটে নির্বাচিত এমপি-মন্ত্রীরা। এই মুহূর্তে চলছে সংরক্ষিত নারী আসনে নির্বাচনকে ঘিরে রাজনৈতিক দলগুলোর নারী প্রার্থী বাছাই ও মনোনয়ন প্রক্রিয়া।

আরও পড়ুন  বাংলাদেশকে যারা মানেনি, তারাই এখন অস্থিতিশীলতা তৈরি করছে: মির্জা ফখরুল