ঢাকা ০৮:৩০ পূর্বাহ্ন, সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জামালপুরে ভাইয়ের আঘাতে ভাই নিহত আপাতত বিদ্যুতের দাম বাড়াচ্ছে না : জ্বালানিমন্ত্রী মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব পড়তে পারে রেমিট্যান্সে: প্রবাসীকল্যাণ মন্ত্রী হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেপ্তার গ্যাস লিকের বিস্ফোরণ, বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় গৃহবধূর মৃত্যু হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল ভারতে আদালতে ১৪ দিনের রিমান্ড মঞ্জুর শ্বশুরবাড়িতে যাওয়ার পথে দুর্ঘটনা, প্রাণ গেল তরুণ ব্যবসায়ীর সৌদি আরবে ইরানি মিসাইল হামলায় বাংলাদেশিসহ নিহত ২, আহত ১২ গোয়েন্দা তথ্যে ভারতে ফয়সাল গ্রেপ্তার, দেশে আনার প্রক্রিয়া শুরু নতুন জাহাজে জ্বালানি এলেও সীমিত বিক্রি অব্যাহত থাকবে

ফুপুর লাশ দেখতে যাওয়ার পথে অটোরিকশা-ট্রাক্টর সংঘর্ষে শিশুর মৃত্যু

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:৩৪:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
  • / 51

ছবি সংগৃহীত

জামালপুরের মাদারগঞ্জে ফুফুর জানাজায় যাওয়ার পথে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় জিহান ইসলাম নামে ১০ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে মাদারগঞ্জ ফায়ার সার্ভিস মোড় এলাকায় অটোরিকশা ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। নিহত জিহান মাদারগঞ্জের জোনাইল এলাকার মামুনুর রশিদের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জামালপুর থেকে পরিবারের সদস্যদের সাথে অটোরিকশায় করে মাদারগঞ্জে ফুফুর লাশ দেখতে যাচ্ছিল জিহান। পথে একটি দ্রুতগতির ট্রাক্টরের সাথে তাদের অটোরিকশাটির সংঘর্ষ হয়। এতে জিহানসহ তার মা বিথী আক্তার (৩৫) এবং আরও দুই যাত্রী সামিরা বেগম (৫৫) ও সেলিনা বেগম (২৬) গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক জিহানকে মৃত ঘোষণা করেন।

মাদারগঞ্জ মডেল থানার ওসি খন্দকার শাকের আহমেদ জানিয়েছেন, দুর্ঘটনার পরপরই ১৮ বছর বয়সী ট্রাক্টর চালক সুজন মিয়াকে আটক করেছে পুলিশ। ঘাতক ট্রাক্টরটিও বর্তমানে থানা হেফাজতে রয়েছে। নিহত জিহানের মা ও অন্য আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শোকার্ত পরিবারে এই অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি শেয়ার করুন

ফুপুর লাশ দেখতে যাওয়ার পথে অটোরিকশা-ট্রাক্টর সংঘর্ষে শিশুর মৃত্যু

আপডেট সময় ০২:৩৪:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬