ঢাকা ০৮:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
ইরান যুদ্ধের শেষ জানেন না ভ্যান্স রামেক হাসপাতালে রোগীদের ভোগান্তি কমাতে বসছে একক ‘অ্যাম্বুলেন্স সেন্টার’ বিদ্যুৎ-গ্যাস সংকটের প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ আজ নাটোরে ৪৫ টাকা চা বিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫ শাহজালাল বিমানবন্দরে আনসার সদস্যদের যাতায়াত সহজে বিশেষ বাস সেবা চালু ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে পরিকল্পনার মাধ্যমে: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই ভোজ্যতেলের দাম নির্ধারণ: বাণিজ্যমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য উপহাইকমিশনের সতর্কবার্তা নেপালের ভয়াবহ দুর্যোগে সহায়তার হাত বাড়াল বাংলাদেশ

খুলনায় মার্কেটে আগুনে পুড়ল ১০ দোকান

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:২৭:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
  • / 179

ছবি সংগৃহীত

খুলনার নিউমার্কেট সংলগ্ন বায়তুন নূর শপিং কমপ্লেক্সে অগ্নিকাণ্ডে অন্তত ১০টি দোকান পুড়ে গেছে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

খুলনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক এমডি আব্দুল মালেক জানান, সোমবার রাত ১১টার দিকে শপিং কমপ্লেক্সের নিচতলায় একটি মোবাইল ফোন বিক্রির দোকানে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন  শিবচর বাজারে আগুন: ব্যবসায়ীর মৃত্যু

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে নিচতলার একটি দোকান থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। স্থানীয়রা নিরাপত্তাকর্মীদের খবর দিলে অল্প সময়ের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসকে জানানো হলে তারা এসে আগুন নেভানোর কাজ শুরু করে।

রাত সোয়া ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে মোবাইল ফোনের একাধিক দোকানসহ মোট ১০টি দোকান পুড়ে যায়।

ফায়ার সার্ভিস কর্মকর্তা আব্দুল মালেক বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং সুনির্দিষ্ট কারণ জানতে তদন্ত চলছে।

এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

খুলনায় মার্কেটে আগুনে পুড়ল ১০ দোকান

আপডেট সময় ১১:২৭:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬

খুলনার নিউমার্কেট সংলগ্ন বায়তুন নূর শপিং কমপ্লেক্সে অগ্নিকাণ্ডে অন্তত ১০টি দোকান পুড়ে গেছে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

খুলনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক এমডি আব্দুল মালেক জানান, সোমবার রাত ১১টার দিকে শপিং কমপ্লেক্সের নিচতলায় একটি মোবাইল ফোন বিক্রির দোকানে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন  খুলনায় প্রকাশ্য দিবালোকে সাবেক ছাত্রদল নেতাকে গুলি করে হত্যা